কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৬:২৯ এএম
অনলাইন সংস্করণ

বছরের শুরুতেই পাল্টাপাল্টি হামলার অভিযোগে রাশিয়া-ইউক্রেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নতুন বছর শুরুর দিনেই রাশিয়া ও ইউক্রেন একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ তুলেছে। দুই পক্ষই দাবি করছে, পাল্টাপাল্টি ড্রোন হামলায় হতাহত হয়েছে সাধারণ মানুষ।

রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন অঞ্চলে রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় একটি হোটেল ও ক্যাফেতে ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। রুশ কর্মকর্তারা জানান, নববর্ষ উদ্‌যাপনের সময় ওই হামলা চালানো হয়। তারা একে ‘যুদ্ধাপরাধ’ বলে দাবি করেছেন।

অন্যদিকে ইউক্রেন বলেছে, নববর্ষের রাতে রাশিয়া দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, এক রাতে ২০০টির বেশি ড্রোন ব্যবহার করা হয় এবং এতে একাধিক অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।

ইউক্রেনের কর্মকর্তারা আরও জানান, রুশ হামলায় খেরসন শহরে একজন নিহত ও একজন বয়স্ক নারী আহত হয়েছেন। সুমি অঞ্চলে রেল অবকাঠামোতেও হামলার খবর পাওয়া গেছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা শুধু সামরিক ও জ্বালানি অবকাঠামোকেই লক্ষ্য করেছে, বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ তারা অস্বীকার করেছে।

চার বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে যখন শান্তি আলোচনা নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই নতুন বছরের শুরুতে এমন পাল্টাপাল্টি অভিযোগ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X