কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সঙ্গে বৈঠক, জামায়াত আমিরের চমকপ্রদ বার্তা

তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বৈঠক। ছবি : সংগৃহীত
তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বৈঠক। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সহমর্মিতা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আগামী পাঁচ বছরের জন্য দেশ গঠনে বড় ধরনের ঐক্যের চমকপ্রদ বার্তা দেন। নির্বাচন-পরবর্তী রাষ্ট্র গঠন ও জাতীয় ঐক্যের লক্ষ্যে এক নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেন জামায়াত আমির।

বৈঠকের শুরুতে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দলটি সদ্যপ্রয়াত খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘বেগম জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার আদায়ের জন্য আজীবন লড়াই করে গেছেন। তিনি ইতিহাসের বিরল সম্মান নিয়ে বিদায় নিয়েছেন, যা তার প্রাপ্য ছিল। আমরাও যদি জাতির জন্য এমন অবদান রাখতে পারি, তবে আমরাও একই সম্মান পাব।’

খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে জামায়াত আমির বলেন, ‘তার বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করা হয়েছিল, কিন্তু যখন অনুমতি দেওয়া হলো, তত দিনে তার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।’

ভবিষ্যৎ রাজনীতির আলোচনা নিয়ে শফিকুর রহমান বলেন, ‘দেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের পরে এবং সরকার গঠনের আগে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারি কি না, সে বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচনের পর কিন্তু শপথ গ্রহণের আগে আমরা আবার একসঙ্গে বসব।’

তিনি আরও বলেন, ‘অতীতে আমরা যেমন রাজপথে একসঙ্গে কাজ করেছি, ভবিষ্যতেও করতে পারি। আগামী পাঁচ বছরের জন্য জাতির জন্য ভালো কিছু করতে আমরা কতটা ঐক্যবদ্ধ হতে পারি, তা নিয়ে আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

নির্বাচন নিয়ে নিজেদের অবস্থানের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই আগামী নির্বাচন যেন সম্পূর্ণ নির্বিঘ্ন ও স্বচ্ছ হয়। একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে আমরা বদ্ধপরিকর।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X