কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০২:৫০ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

জমিয়ত থেকে বহিষ্কার নাসির উদ্দিন মুনির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে জমিয়তের সব পদ ও সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সিদ্ধান্তে দলের আরেক সদস্য মাওলানা নূরে আলম হামিদীকেও বহিষ্কার করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর জমিয়তের নীতিনির্ধারণী ফোরাম মজলিসে আমেলার বৈঠকে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জমিয়তের মনোনয়ন না পেয়ে মাওলানা নাসির উদ্দিন মুনির সম্প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন। এরপর তিনি চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। তার প্রার্থী হওয়ায় ওই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।

খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে নাসির উদ্দিন মুনির রিকশা প্রতীক নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। এর আগে তিনি ২০১৫ সালে হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

এ বিষয়ে নাসির উদ্দিন মুনির বলেন, তিনি গত ২৮ ডিসেম্বরই জমিয়তে উলামায়ে ইসলাম থেকে পদত্যাগ করেছেন। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করার লক্ষ্যেই তিনি খেলাফত মজলিসে যোগ দিয়েছেন বলে জানান।

এদিকে চট্টগ্রাম-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে'

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১০

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১১

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১২

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৩

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৪

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৫

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৬

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৭

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১৮

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১৯

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

২০
X