বগুড়া ব্যুরো
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

ফিল্মি কায়দায় ডাকাত দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, গ্রেপ্তার ২

ডাকাত চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার। ছবি : কালবেলা
ডাকাত চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার। ছবি : কালবেলা

বগুড়ায় মহাসড়কে ফিল্মি কায়দায় পুলিশ ও ডাকাত দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪ রাউন্ড গুলি ছোড়ে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বগুড়া সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার দক্ষিণ শাকতুলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোসাদ্দের আলী ওরফে মোহন (৩০) এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার রামদেবপুর গ্রামের আব্দুল রশিদের ছেলে ইউনুস আলী (৩৫)। তাদের ডিবি পুলিশের সহায়তায় ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ ডিসেম্বর গভীর রাতে ১৫-২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বগুড়া সদর এলাকার বারোপুর ফ্লাইওভার থেকে মাটিডালী বিমান মোড় পর্যন্ত তাণ্ডব চালায়। তারা ওই এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশন ও এমআর ব্রাদার্স ডিস্ট্রিবিউশন হাউসে প্রবেশ করে কর্মীদের হাত-পা বেঁধে জিম্মি করে ফেলে।

ডাকাতরা সেখান থেকে নগদ ৪৩ হাজার ৩৮২ টাকা, একটি লাইসেন্সকৃত শটগান ও ১০ রাউন্ড কার্তুজ লুট করে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ডাকাতির খবর পেয়ে টহল পুলিশ ট্রাক নিয়ে পালিয়ে যাওয়া ডাকাতদের ধাওয়া করে। কুয়াশার কারণে একবার ডাকাতরা আড়ালে চলে গেলেও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পুলিশ ট্রাকটি পুনরায় শনাক্ত করে। পুলিশ পিছু নিলে ডাকাতরা মহাস্থানগড়ের দিকে পালাতে থাকে। এ সময় তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ও ধাতব বস্তু ছুড়তে থাকে।

একপর্যায়ে পুণ্ড্র ইউনিভার্সিটি এলাকায় ডাকাতরা ট্রাক ঘুরিয়ে পুলিশের পিকআপকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে ৪ রাউন্ড গুলি ছোড়ে। ধাওয়ার মুখে ডাকাতরা ট্রাক ফেলে পাশের জঙ্গলে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত ট্রাকটি তল্লাশি করে পুলিশ লুট হওয়া শটগান, ৪টি গুলি, ৪টি হাসুয়া, ১টি চাকু, গ্যাস সিলিন্ডার ও কাটার সরঞ্জাম (অক্সিজেন ও গ্যাসসহ), লোহার পাইপ, ৫টি রশি এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, এ চক্রটি একটি কুখ্যাত আন্তঃজেলা ডাকাত দল। চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

১০

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১১

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১২

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৩

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৪

আইনজীবী বারে হামলা

১৫

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৬

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৭

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৮

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৯

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X