বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে আটকে দেওয়া হলো দিশা পাটানিকে

দিশা পাটানি। ছবি : সংগৃহীত
দিশা পাটানি। ছবি : সংগৃহীত

বি-টাউনের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। যিনি সবসময় সবার নজর কাড়েন তার ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে। তবে এবার মুম্বাই বিমানবন্দরে বিপাকে পড়েছেন এ অভিনেত্রী।

রোববার সকালে পাপারাজ্জিদের ক্যামেরাতে এমনটাই ধরা পড়ে। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিমানবন্দরে পাসপোর্ট নিয়ে আসতে ভুলে গিয়েছিলেন দিশা। এ সময় তার পরনে ছিল সাদা রঙের লম্বা হাতার টি-শার্ট, নীল রঙের ব্যাগি ডেনিম জিনস। গাড়ি থেকে নেমে ছবি শিকারিদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বিমানবন্দরের দিকে এগিয়ে যান অভিনেত্রী। বিমানবন্দরে ঢুকতে না পারায় হাসি ম্লান হয়ে যায় দিশার।

ফিরে আসতে দেখে ছবি শিকারিরা তাকে প্রশ্ন করেন, কী হয়েছে? হাসিমুখে অভিনেত্রীর উত্তর, কিছু না। এরপর গাড়ি চড়ে বিমানবন্দর চত্বর ছেড়ে চলে যান। কোথায় যাচ্ছিলেন অভিনেত্রী তা অবশ্য জানা নেই।

গত মাসে মোনাকোতে যান অভিনেত্রী। সেখানে এফ ওয়ান গ্র্যান্ড পিক্স ২০২৫ অনুষ্ঠানে যোগ দেন। সেই সময় ব্যাকলেস টপের সঙ্গে ব্যাগি জিনস পরে দেখা যায় দিশাকে। চোখে মানানসই সানগ্লাস এবং হাতে ব্যাগ। সেবার অবশ্য ঠিকঠাক সময়ে বিমানবন্দরে ঢুকতে পারেন দিশা।

‘এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। এছাড়া তামিল ছবি লোফার ও একটি হলিউডডের ছবিতে সোনু সুদের সঙ্গে দেখা গিয়েছিল দিশাকে। বর্তমানে অ্যাকশন কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির কাজে ব্যস্ত দিশা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১০

টিভিতে আজ যত খেলা

১১

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৭

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৮

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৯

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

২০
X