বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৮:১৯ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কারিশমার প্রাক্তন স্বামীর মৃত্যুতে বিপুল সম্পত্তির মালিক হবে কে?

কারিশমার প্রাক্তন স্বামীর মৃত্যুতে বিপুল সম্পত্তির মালিক হবে কে?

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুর আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। ভারতের প্রভাবশালী ব্যবসায়িক প্রতিষ্ঠান সোনা কমস্টার-এর চেয়ারম্যান ছিলেন তিনি। তার বয়স হয়েছিল মধ্য-পঞ্চাশের কোটায়। একাধিক সূত্র থেকে জানা যায়, একটি মৌমাছির কামড়ই তার মৃত্যুর কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার আকস্মিকতায় শোকের ছায়া নেমে এসেছে কাপুর পরিবারসহ বলিউড অঙ্গনে।

২০০৩ সালে সঞ্জয় কাপুর বিয়ে করেন বিখ্যাত অভিনেত্রী কারিশমা কাপুরকে। এই দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান- সামাইরা ও কিয়ান। তবে তাদের বৈবাহিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৬ সালে তারা আইনি বিচ্ছেদে যান। বিচ্ছেদের পরও সঞ্জয় কাপুর সবসময়ই তার সন্তানদের দায়িত্ব পালন করে গেছেন। কারিশমার সন্তানদের ভবিষ্যতের জন্য তিনি ১৪ কোটি রুপির একটি বন্ড কিনে রাখেন এবং মাসিক ১০ লাখ রুপি করে খরচ দিতেন বলেও জানা গেছে।

সঞ্জয় কাপুর তার জীবদ্দশায় ভারতের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন। তার প্রতিষ্ঠান সোনা কমস্টার-এর বর্তমান মোট সম্পদ প্রায় ৩১ হাজার কোটি রুপি। ব্যক্তিগতভাবে তিনি রেখে গেছেন আনুমানিক ১০,৩০০ কোটি রুপি মূল্যের সম্পত্তি। এই বিপুল সম্পদের উত্তরাধিকার হচ্ছেন তার বর্তমান স্ত্রী ও দ্বিতীয় পক্ষের ছয় বছর বয়সী পুত্র। বয়স অল্প হওয়ায় এখনই শিশুটির হাতে দায়িত্ব দেওয়া সম্ভব নয়, ফলে সাময়িকভাবে প্রতিষ্ঠানটির দায়িত্ব নিতে পারেন সঞ্জয়ের বোন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বিচ্ছেদের পর কারিশমা কাপুর ও সঞ্জয়ের মধ্যে সরাসরি যোগাযোগ সীমিত থাকলেও মৃত্যুর খবর পেয়ে কারিশমার পাশে ছুটে যান তার বোন কারিনা কাপুর। শোক প্রকাশ করেছেন কাপুর পরিবারের ঘনিষ্ঠজনরা।

এদিকে, সঞ্জয়ের মৃত্যুর ঘটনায় কারিশমা কাপুর বা তার সন্তানদের সোনা কমস্টার-এর কোনো সম্পত্তির অংশীদার করা হয়নি। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, পারিবারিক সূত্র বলছে, প্রথম পক্ষের সন্তানদের জন্য নির্ধারিত আর্থিক সহায়তা অব্যাহত থাকবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X