তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০১:১৯ পিএম
প্রিন্ট সংস্করণ

বোনের জন্য ভালোবাসা

কারিশমা কাপুর ও কারিনা কাপুর খান। ছবি: সংগৃহীত
কারিশমা কাপুর ও কারিনা কাপুর খান। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের ৫১তম জন্মদিনে বড় বোনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আবেগঘন বার্তা দিলেন কারিনা কাপুর খান। ইনস্টাগ্রামে একটি পুরোনো ছবি শেয়ার করে কারিশমা ও সাইফ আলি খানকে নিয়ে স্মৃতিমেদুর মন্তব্য করেন তিনি।

শেয়ার করা ছবির ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘এটা আমার সবচেয়ে প্রিয় ছবি… এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সেরা মেয়েটার জন্য… এটা আমাদের জন্য কঠিন একটা বছর ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘তবে যেমনটা বলে, কঠিন সময় বেশিদিন থাকে না… টিকে থাকে সবচেয়ে শক্তিশালী বোনেরা। আমার বোন, আমার মা, আমার সেরা বন্ধু—শুভ জন্মদিন আমার লোলো।’

কারিনা তার বোন কারিশমাকে লোলো নামে ডাকেন। বড় বোনর প্রতি তার যে ভালোবাসা, তা নজর কারে সবার। এরপর কারিনার এই পোস্টে মন্তব্য করে শুভেচ্ছা জানান বলিউডের আরও অনেক তারকা। মালাইকা অরোরা লিখেন, ‘ভালোবাসি লোলো।’ সোনম কাপুর লিখেন, ‘শুভ জন্মদিন লোলো, আমরা তোমায় ভালোবাসি।’ অভিনেত্রী ভূমি পেডনেকর এবং আয়ুষ্মান খুরানাও জানান শুভেচ্ছা। কিছুদিন আগেই কারিশমার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর ইংল্যান্ডে পোলো খেলতে গিয়ে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। মৌমাছির কামড়ে অ্যালার্জি থেকে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ৫৩ বছর। সাবেক এই দম্পতির দুটি সন্তান রয়েছে— সামাইরা ও কিয়ান। এদিকে কারিনা কাপুর খানকে সর্বশেষ দেখা গেছে রোহিত শেঠি পরিচালিত ‘সিংহম এগেইন’ ছবিতে। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশনধর্মী এ সিনেমায় অজয় দেবগণ, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুরসহ আরও অনেকেই অভিনয় করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসির উদ্দিন পাটোয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১০

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১১

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১২

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৩

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৪

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৫

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৬

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৮

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৯

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

২০
X