বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১১:০১ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

তৃপ্তির জীবনে দুই জোয়ার

তৃপ্তি দিমরি । ছবি : সংগৃহীত
তৃপ্তি দিমরি । ছবি : সংগৃহীত

বলিউডের উঠতি তারকা তৃপ্তি দিমরি বর্তমানে রয়েছেন আলোচনার তুঙ্গে। একদিকে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধড়ক ২’, অন্যদিকে তার ব্যক্তিগত জীবনকে ঘিরে চলছে রোমাঞ্চকর গুঞ্জন। নতুন ছবির প্রচারের মধ্যে এক বিলাসবহুল রিসোর্টে ছুটি কাটাতে দেখা গেছে এই অভিনেত্রীকে, যার মালিক তার কথিত প্রেমিক স্যাম মার্চেন্ট। সব মিলিয়ে গ্ল্যামার আর গসিপের রঙে রঙিন এখন তৃপ্তির দিনযাপন।

সম্প্রতি তৃপ্তি দিমরি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছুটির বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা গেছে গোলাপি মনোকিনিতে একটি সুইমিংপুলে প্রশান্তি খুঁজে নিতে। বিশেষ আকর্ষণ, সেই ছবিতে তিনি ট্যাগ করেছেন স্যাম মার্চেন্ট ও তার রিসোর্ট কাসা ওয়াটারস-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এরপর প্রকৃতির কোলে সবুজ ঘেরা হোটেল রুম থেকে একটি ছবিতে লিখেছেন, ‘দ্য ফেস অব পিস’ যা আরও উসকে দিয়েছে সম্পর্কের গুঞ্জন। স্যামও নিজের প্রোফাইলে রিশেয়ার করেছেন সেই ছবিগুলো।

তবে শুধু প্রেম নয়, ছুটি এ মুহূর্তে রয়েছে চাট-পানিপুরির স্বাদও। ইনস্টাগ্রাম স্টোরিতে ‘চাট লাভ’ প্রকাশ করেছেন তৃপ্তি। এক ছবিতে তাকে দেখা যায় চাটের প্লেট হাতে, অন্যটিতে পানিপুরি উপভোগ করছেন। আর ক্যাপশন দিয়েছেন ‘রাউন্ড-২’। এতে স্পষ্ট, এই সফরে শুধু সম্পর্ক নয়, খাবার প্রেমেও ভাসছেন এই অভিনেত্রী।

এদিকে ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে তৃপ্তির আরামদায়ক ও আত্মমগ্ন একাধিক ছবিতে। যেখানে তাকে দেখা গেছে খোলামেলা প্রকৃতির মধ্যে শান্ত চাহনিতে। এই নতুন রূপে যেন ধরা দিয়েছেন একেবারে অন্য এক তৃপ্তি।

এটি প্রথমবার নয় যে, তৃপ্তি ও স্যামকে একসঙ্গে দেখা গেল। যদিও এবার স্যামের ছবি প্রকাশ্যে আসেনি। তবে এর আগে ফিনল্যান্ডে নববর্ষ উদযাপন, নর্দার্ন লাইটস দেখা এবং একে অন্যের সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিক্রিয়া জানানোর মধ্য দিয়ে তাদের ঘনিষ্ঠতা প্রকাশ পেয়েছিল। এমনকি তৃপ্তির ‘স্পিরিট’ সিনেমার ট্রেলার প্রকাশের দিনেও স্যাম শুভেচ্ছা জানিয়েছিলেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।

এদিকে পেশাগত দিকেও তুঙ্গে রয়েছেন তৃপ্তি দিমরি। ‘ভুল ভুলাইয়া ৩’-এ কার্তিক আরিয়ানের বিপরীতে দর্শকদের মুগ্ধ করার পর এবার তিনি ফিরছেন ‘ধড়ক ২’ দিয়ে, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধান্ত চতুর্বেদী। ছবিটি পরিচালনা করেছেন শাজিয়া ইকবাল এবং মুক্তি পাবে আগামী ১ আগস্ট।

এ ছাড়া ‘স্পিরিট’ সিনেমায় দীপিকা পাড়ুকোনের পরিবর্তে এবার প্রভাসের বিপরীতে দেখা যাবে তৃপ্তিকে, যা বলিউডে তার অবস্থানকে আরও শক্তিশালী করছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X