ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সমীর দাসের পরিবারের পাশে থাকবে বিএনপি : মিন্টু

নিহত সমীর দাসের পরিবারের পাশে বিএনপি নেতা মিন্টু। ছবি : কালবেলা
নিহত সমীর দাসের পরিবারের পাশে বিএনপি নেতা মিন্টু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত সমীর দাসের পরিবারের পাশে থাকবে বিএনপি। যারা এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ফেনীর দাগনভুঞার মাতুভুঞা ইউপির রামানন্দপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সমীর দাসের বাড়িতে গিয়ে এসব কথা বলেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন।

মিন্টু বলেন, আমরা প্রশাসনের সঙ্গে কথা বলব যেন প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। আমি সমীরের পরিবারকে কথা দিচ্ছি- কখনো তাদের ভুলব না। সামনে তো নির্বাচন, এর পরে আমি পরিবারটিকে যত প্রকার সহযোগিতা করা সম্ভব করব। এখানে হিন্দু-মুসলমান বলে কোনো ভেদাভেদ থাকবে না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাগনভুঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুল নুরসী, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমদ ডিপলু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মতিউর রহমান চৌধুরী পলাশ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হারিছ আহমদ পেয়ারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

উল্লেখ্য, এর আগে সোমবার (১২ জানুয়ারি) রাত ২টার দিকে দাগনভূঞা থানাধীন সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর এলাকার মুহুরী বাড়ির পাশে পাকা রাস্তা সংলগ্ন একটি নিচু জমি থেকে সমীরের রক্তাক্ত লাশ উদ্ধার করে দাগনভুঞা থানা পুলিশ।

নিহত সমীর দাস মাতুভুঞা ইউপির রামানন্দপুর গ্রামের জেলে বাড়ির কার্তিক দাস ও রিনা রানী দাসের পুত্র। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X