চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে পাঠানো হচ্ছে ঢাকায়

শিশু হুজাইফা আফনান। ছবি : সংগৃহীত
শিশু হুজাইফা আফনান। ছবি : সংগৃহীত

মিয়ানমার সীমান্ত থেকে ছুটে আসা গুলিতে আহত টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চার সদস্যের মেডিকেল বোর্ড এ সিদ্ধান্ত নেয়। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি কালবেলাকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে হুজাইফার চিকিৎসার বিষয়ে চার সদস্যের মেডিকেল বোর্ড বসেছে। মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই আইসিইউ অ্যাম্বুলেন্সে করে সেখানে পাঠানো হবে। মস্তিষ্কের চাপ কমাতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।

হুজাইফা কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের সন্তান। রোববার (১১ জানুয়ারি) সকালে সীমান্তের ওপার থেকে আসা গুলিতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে রাতে অস্ত্রোপচার করা হলেও গুলি বের করা যায়নি। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকদিন ধরে বিমান হামলা, ড্রোন আক্রমণ, মর্টার শেল ও বোমা বিস্ফোরণ থামছে না। মংডু টাউনশিপের আশপাশে সরকারি জান্তা বাহিনী আরাকান আর্মির (এএ) অবস্থান লক্ষ্য করে আক্রমণ জোরদার করেছে।

একই সময়ে, স্থলভাগে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে রোহিঙ্গাদের তিনটি সশস্ত্র গোষ্ঠী। এ কারণে সীমান্তবর্তী পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। ওপারের বিস্ফোরণে বাংলাদেশের সীমান্তবর্তী টেকনাফের গ্রামগুলো কেঁপে উঠছে। সংঘর্ষ ও গোলার আওয়াজে লোকজনের ঘরবাড়ি, চিংড়িঘের ও নাফ নদ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

হুজাইফার চাচা মোহাম্মদ এরশাদ সোমবার জানান, শনিবার রাতে গোলাগুলির শব্দে পুরো এলাকা আতঙ্কিত ছিল। আমরা সবাই ঘরের ভেতরে থাকতাম। রোববার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হওয়ায় আমি ঘর থেকে বের হই। কিছুক্ষণ পর আমার ভাতিজিও খেলা করতে বের হয়। সে যখন সড়কের কাছে চলে আসে, ঠিক তখনই সীমান্তের ওপার থেকে আবার গোলাগুলি শুরু হয়। এক গুলি তার মুখের পাশ দিয়ে ঢুকে মাথায় লাগে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১০

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১১

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১২

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৩

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৪

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৫

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৬

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৮

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৯

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

২০
X