কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:০৭ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে তলব করেছে বাংলাদেশ। মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় বাংলাদেশি আহত হওয়ায় গভীর উদ্বেগ জানানো হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোয়ে মোকে তলব ক‌রা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তলবকালে মিয়ানমারের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে- বাংলাদেশের ভূখণ্ডে কোনো ধরনের উসকানি ছাড়াই গুলি চালানো আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং সুসম্পর্কপূর্ণ প্রতিবেশী সম্পর্কের পরিপন্থি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে এ ধরনের আন্তঃসীমান্ত অনুপ্রবেশ ও সহিংসতা বন্ধে পূর্ণ দায়িত্ব নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশ মিয়ানমারকে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অনুরোধ করা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষ ও সেখানকার সশস্ত্র গোষ্ঠীর মধ্যকার যে কোনো পরিস্থিতির প্রভাব যেন কোনোভাবেই বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় না পড়ে, তা নিশ্চিত করতে হবে।

এ সময় রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো আশ্বাস দেন যে, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে মিয়ানমার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি আহত শিশু ও তার পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা আহত হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার মস্তিষ্কে গুলি রয়ে গেছে এবং চাপ কমাতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X