স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পুরো দলকে বোনাস, তিন পারফরমারকে রাজশাহীর বিশেষ পুরস্কার

রাজশাহী ওয়ারিয়র্স দল। ছবি : সংগৃহীত
রাজশাহী ওয়ারিয়র্স দল। ছবি : সংগৃহীত

ঢাকার বিপক্ষে দাপুটে জয়ের আনন্দ শুধু দুই পয়েন্টেই সীমাবদ্ধ রাখেনি রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচ শেষে মাঠের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ—সবার জন্যই বোনাস ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

দলের প্রতিটি সদস্য পাচ্ছেন ১০ হাজার টাকা করে। পাশাপাশি ম্যাচে ব্যতিক্রমী অবদানের জন্য তানজিদ হাসান তামিম, রিপন মণ্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন—এই তিনজনকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা করে বিশেষ বোনাস।

ঢাকার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল রাজশাহী। টস জিতে ব্যাট করা ঢাকা বড় সংগ্রহ গড়তে পারেনি; মাঝের ওভারগুলোতে নিয়মিত উইকেট হারানোয় ইনিংস থামে ১৩১ রানে। এখানেই পার্থক্য গড়ে দেন রিপন ও সাকলাইন। শেষ ওভারে রিপনের হ্যাটট্রিক ঢাকার ইনিংস গুটিয়ে দেয়, আর চার ওভারে মাত্র ২৪ রান দিয়ে চার উইকেট নেওয়া সাকলাইনের নিয়ন্ত্রিত স্পেল চাপ আরও বাড়ায়।

লক্ষ্য তাড়ায় কোনো তাড়া ছিল না রাজশাহীর ব্যাটিংয়ে। শুরুতেই দায়িত্ব নেন তানজিদ হাসান তামিম। আত্মবিশ্বাসী স্ট্রোকপ্লে আর ফাঁকা জায়গা খুঁজে নেওয়ার দক্ষতায় এক প্রান্ত আগলে রেখে তিনি ৪৩ বলে ৭৬ রান করেন। ফলাফল—মাত্র ১৬.১ ওভারেই ৭ উইকেটের জয়।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রাজশাহী এবং তাদের প্লে-অফও নিশ্চিত হয়েছে। ম্যাচ শেষে ম্যানেজমেন্ট জানায়, এটি একক নৈপুণ্যের নয়—পুরো স্কোয়াডের সম্মিলিত প্রচেষ্টার ফল। সে কারণেই খেলোয়াড়দের পাশাপাশি কোচিং ও সাপোর্ট স্টাফদেরও বোনাস দেওয়া হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১০

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

১১

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

১২

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

১৩

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৪

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৫

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

১৬

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

১৭

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

১৮

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

১৯

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

২০
X