স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:১২ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ফিরল বিপিএল, কবে কখন কার খেলা—একনজরে সূচি

বিপিএল লোগো। ছবি : সংগৃহীত
বিপিএল লোগো। ছবি : সংগৃহীত

সিলেট পর্ব শেষ হতেই আবার ঢাকায় ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুরুতে তিন ভেন্যুতে খেলার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে চট্টগ্রাম পর্ব বাদ পড়ে; উদ্বোধনী ম্যাচসহ মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সিলেটে। এখন বাকি লিগ ও প্লে-অফের সব ম্যাচ হবে ঢাকায়।

এরই মধ্যে প্লে-অফের চিত্র অনেকটাই পরিষ্কার। সিলেট পর্বের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারানোর পর রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স—এই তিন দলের শেষ চারে জায়গা নিশ্চিত হয়েছে। ঢাকায় লিগ পর্বের বাকি ম্যাচগুলোতে মূল লড়াই থাকবে আর একটি প্লে-অফ টিকিট নিয়ে।

বর্তমান পয়েন্ট টেবিলে রাজশাহী ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। চট্টগ্রাম ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, আর সিলেট রয়েছে শীর্ষ তিনে। বাকি দলগুলোর মধ্যে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস—এই তিনের মধ্যে চতুর্থ স্থানের লড়াই জমে উঠবে ঢাকায়।

লিগ পর্ব (ঢাকা)

তারিখ ম্যাচ সময় ভেন্যু
১৫ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালস vs নোয়াখালী এক্সপ্রেস দুপুর ১টা ঢাকা
১৫ জানুয়ারি রাজশাহী ওয়ারিয়র্স vs সিলেট টাইটান্স সন্ধ্যা ৬টা ঢাকা
১৬ জানুয়ারি রংপুর রাইডার্স vs ঢাকা ক্যাপিটালস দুপুর ২টা ঢাকা
১৬ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালস vs রাজশাহী ওয়ারিয়র্স সন্ধ্যা ৭টা ঢাকা
১৭ জানুয়ারি রংপুর রাইডার্স vs নোয়াখালী এক্সপ্রেস দুপুর ১টা ঢাকা
১৭ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালস vs ঢাকা ক্যাপিটালস সন্ধ্যা ৬টা ঢাকা

প্লে-অফ (ঢাকা)

তারিখ ম্যাচ সময়
১৯ জানুয়ারি এলিমিনেটর (৩য় বনাম ৪র্থ) দুপুর ১টা
১৯ জানুয়ারি কোয়ালিফায়ার-১ (১ম বনাম ২য়) সন্ধ্যা ৬টা
২১ জানুয়ারি কোয়ালিফায়ার-২ সন্ধ্যা ৬টা
২৩ জানুয়ারি ফাইনাল সন্ধ্যা ৭টা

সব মিলিয়ে ঢাকায় ফিরে শেষ ধাপে প্রবেশ করছে বিপিএল। লিগ পর্বে শেষ ছয় ম্যাচেই নির্ধারিত হবে প্লে-অফের শেষ টিকিট, এরপর ১৯ জানুয়ারি থেকে শুরু হবে শিরোপার লড়াই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X