কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার সতর্কবার্তা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার ইউএস ভার্চুয়াল এমবাসি ইরান এক নিরাপত্তা সতর্কবার্তায় জানায়, মার্কিন নাগরিকদের নিজেদের ব্যবস্থায় দ্রুত দেশ ত্যাগ করতে হবে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, ইরান থেকে স্থলপথে বের হওয়ার কয়েকটি সীমান্ত এখনো খোলা রয়েছে। এর মধ্যে আর্মেনিয়ার সঙ্গে আগারাক-নোরদুজ সীমান্ত এবং তুরস্কের সঙ্গে গুরবুলাক-বাজারগান, কাপিকয়-রাজি ও এসেন্দেরে-সেরো সীমান্ত ব্যবহার করা যেতে পারে।

তবে তুর্কমেনিস্তানের সীমান্ত খোলা থাকলেও সেখানে প্রবেশের জন্য আগাম বিশেষ অনুমতি প্রয়োজন বলে জানানো হয়েছে। অন্যদিকে আজারবাইজানে প্রবেশ সীমিত রয়েছে। একই সঙ্গে আফগানিস্তান, ইরাক অথবা পাকিস্তান-ইরান সীমান্ত দিয়ে ভ্রমণ পুরোপুরি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরানে দেশজুড়ে বিক্ষোভ, নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং যোগাযোগ ব্যবস্থায় বিধিনিষেধের মধ্যে এই সতর্কতা জারি করা হলো, যা দেশটিতে অবস্থানরত বিদেশিদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১০

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১১

শোকেরও ছুটি নেই

১২

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৩

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৪

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৫

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৬

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৭

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৮

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৯

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

২০
X