বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

যে ধর্ম পেলেন ‘টুয়েলভ ফেল’ অভিনেতার ছেলে

যে ধর্ম পেলেন ‘টুয়েলভ ফেল’ অভিনেতার ছেলে

বলিউডের প্রতিভাবান অভিনেতা বিক্রান্ত মাসে ২০২৩ সালে পুত্র সন্তানের বাবা হন। চলতি বছর সন্তানের এক বছর পূর্ণ হওয়ার পর জন্মনিবন্ধনপত্র ফিলআপ করতে গিয়েই নতুন এক দোলাচলে পড়েন অভিনেতা। ফর্মে ‘ধর্ম’ এর ঘরটি কীভাবে পূরণ করবেন—এই প্রশ্নে দ্বিধায় পড়ে যান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিক্রান্ত নিজে হিন্দু হলেও তার পরিবারে রয়েছে ধর্মীয় বৈচিত্র্য। তার বাবা খ্রিস্টান, মা শিখ এবং ভাই কৈশোরে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করেন। এই পারিবারিক প্রেক্ষাপটে বিক্রান্ত বরাবরই ধর্মীয় সহনশীলতা ও উদারতার পক্ষে।

অবশেষে তিনি যা করলেন, তা একপ্রকার ব্যতিক্রমী ও সাহসী পদক্ষেপ হিসেবেই ধরা যায়। ছেলেকে ভবিষ্যতে নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে ধর্মের ঘরটি ফাঁকা রেখেছেন তিনি।

এই প্রসঙ্গে বিক্রান্ত বলেন, ‘আমার মনে হয়, ধর্ম একেবারেই ব্যক্তিগত বিষয়। আমি যেমন পূজা করি, তেমনই গুরুদ্বারে যাই, দরগাতেও যাই। সব জায়গাতেই আমি শান্তি খুঁজি। আমি চাই না আমার ছেলে ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন করুক।’

তিনি আরও বলেন, ‘ধর্ম উল্লেখ করতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি চাই সে বড় হয়ে নিজের মতো সিদ্ধান্ত নিক।’

অভিনেতা বিক্রান্ত ম্যাসি ২০২৩ সালে ‘টুয়েলভ ফেল’ ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়ান। এরপর ২০২৪ সালে ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবিতে কাজ করে কিছুদিন বিশ্রামে যাওয়ার কথা বললেও, পরে আবারও কাজে ফেরার আগ্রহ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১০

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১১

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১২

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৩

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৪

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৫

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৬

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৭

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৮

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৯

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

২০
X