বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৭:২৭ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

উচ্ছ্বসিত কিয়ারা

উচ্ছ্বসিত কিয়ারা

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। প্রথমবারের মতো বলিউড অভিনেতা হৃতিক রোশানের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

আয়ান মুখার্জির পরিচালনায় ‘ওয়ার ২’ সিনেমা দিয়ে স্পাই ইউনিভার্সে নাম লেখাচ্ছেন তিনি।

এরই মধ্যে সিনেমাটির সব ধরনের শুটিং সম্পন্ন হয়েছে। যে উপলক্ষে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি পার্টি রাখা হয়। পার্টিতে কিয়ারা উপস্থিত না থাকলেও হৃতিকের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি শেয়ার করে এই নায়িকা লিখেছেন, ‘আমরা দুজনেই সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত। এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। এত বড় আয়োজনে এর আগে কোনো সিনেমায় অভিনয় করা হয়নি। তাই কাজের অভিজ্ঞতাও দুর্দান্ত। এ ছাড়া হৃতিক স্যারের মতো একজন অভিনেতার সঙ্গে পর্দা শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য নির্মাতা ও তার কাছে কৃতজ্ঞতা। সিনেমাটি নির্মাণে অসাধারণ একটি টিম কাজ করেছে। সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটি কাজ হয়েছে। আশা করছি দর্শক ভালোভাবে সিনেমাটি গ্রহণ করবে।’

কিয়ারা আদভানি ও হৃত্বিক রোশান ছাড়াও এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জুনিয়র এনটিআরসহ অনেকে। তবে সিনেমাটিতে কিয়ারা কী চরিত্রে অভিনয় করবেন এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ‘ওয়ার ২’ মুক্তি পাবে ২০২৫ সালের ১৪ আগস্ট।

এ সিনেমা ছাড়াও কিয়ারার হাতে আছে বিগ বাজেটের কন্নাড় অ্যাকশন ফিল্ম ‘টক্সিক’। যেখানে তার সঙ্গে অভিনয় করছেন কেজিএফ খ্যাত অভিনেতা ইয়াশ। জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা গীতু মোহানদাস এই ছবিটি পরিচালনা করছেন। এ চলচ্চিত্রটি গোয়ার মাদক চক্রের ওপর ভিত্তি করে নির্মিত। ছবিতে কিয়ারাকে প্রথমবারের মতো ইয়াশের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। এ সিনেমার শুটিং ২০২৪ সালের গ্রীষ্মে শুরু হয়। সিনেমাটিতে ইয়াশ ও কিয়ারার পাশাপাশি নয়নতারা, ড্যারেল ডি সিলভাসহ আরও অনেকে অভিনয় করেন। এটিও এ বছর মুক্তির তালিকায় রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে যুবলীগ নেতা আটক

সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করছে সরকার, তদন্ত শেষে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

হাম উপসর্গে ঝরল আরও ৪ শিশুর প্রাণ

গ্রামীণ ব্যাংক ও সমাধান সার্ভিসেস লিমিটেডের যৌথ যাত্রা শুরু, ‘জিপে’ বুথ উদ্বোধন

নওগাঁয় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভা থেকে ঢাকা কলেজ শিক্ষকদের ওয়াকআউট

ইরান যুদ্ধের পরিণতি নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স-কেইন

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোলের ঝলক শেষে পেলেন দুঃসংবাদ

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

১০

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

১১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

১২

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

১৩

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

১৪

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

১৫

মাদক কারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

১৬

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

১৭

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১৯

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

২০
X