বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৯:১২ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

গৃহকর্মীদের কোটি টাকার উপহার দিলেন আলিয়া!

আলিয়া ভাট। ছবি : সংগৃহীত
আলিয়া ভাট। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় এবং সফল অভিনেত্রী আলিয়া ভাট আবারও তার উদারতার পরিচয় দিলেন। সম্প্রতি জানা গেছে, আলিয়া তার দীর্ঘদিনের গাড়িচালক এবং একজন গৃহকর্মীকে ৫০ লাখ রুপি মূল্যের দুটি বাড়ি উপহার দিয়েছেন। এই ঘটনা আলিয়ার মানবিকতা এবং সাফল্যের পাশাপাশি যারা তার পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

২০১২ সালে ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হওয়ার পর থেকেই আলিয়া ভাট একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন। বর্তমানে তিনি বলিউডের শীর্ষ সারির একজন তারকা, যিনি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের পরিচিতি গড়ে তুলেছেন। একাধিক নামিদামি ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও তিনি কাজ করছেন। এত সাফল্যের মাঝেও আলিয়া ভাট তার প্রথম দিনগুলো থেকে পাশে থাকা মানুষদের ভুলে যাননি, যা তার এই মহৎ উদ্যোগের মাধ্যমে প্রমাণিত হলো।

সূত্রের খবর অনুযায়ী, আলিয়া তার গাড়িচালক সুনীল এবং দীর্ঘদিনের গৃহকর্মী অমোলকে মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহু ও খারে বাড়ি কেনার জন্য ৫০ লাখ রুপি করে অর্থ সাহায্য করেছেন। এর আগেও ২০১৯ সালে এই দুই বিশ্বস্ত সহযোগীকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন আলিয়া।

আলিয়ার এই উদারতা এবং দান-ধ্যানের বিষয়গুলো সাধারণত পর্দার আড়ালেই থাকে। তবে এবার বিষয়টি প্রকাশ্যে আসতেই চারদিকে প্রশংসার ঝড় উঠেছে।

‘জিকিউ ইন্ডিয়া’র রিপোর্ট অনুযায়ী, আলিয়া ভাট বর্তমানে কাপুর পরিবারের সবচেয়ে ধনী সদস্য। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫০ কোটি রুপি। এই তালিকায় কারিনা কাপুর ৪৮৫ কোটি রুপি নিয়ে দ্বিতীয় স্থানে এবং রণবীর কাপুর ৩৪৫ কোটি রুপি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

এছাড়াও, বলিউডের সবচেয়ে দামি নায়িকাদের তালিকায় আলিয়া বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন, প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের পরেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন মুহিদুল ইসলাম

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

যুদ্ধবিরতির আশায় কমল জ্বালানি তেলের দাম

বৈশ্বিক তেলের বাজারে চাপ কমাতে ভূমিকা রাখছে চীন

সরকারি কর্মচারী স্বামীর পরকীয়ায় বাধা, নির্যাতনের শিকার স্কুলশিক্ষিকা স্ত্রী

সম্পদ ছাড়ের প্রশ্নে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার আশা ট্রাম্পের

কাঠগড়ায় আসামি সোহেলকে মারতে উদ্যত হলেন স্ত্রী স্বপ্না

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

১৯০ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন

১০

জনগণের পকেট কাটতে বিদ্যুতের দাম বৃদ্ধি : এবি পার্টি

১১

শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৪২

১২

বালু চোরাকারবারিকে পুলিশে দেওয়ায় দুই বন কর্মকর্তাকে পিটিয়ে আহত

১৩

বাহরাইনে ৫ প্রভাবশালী ধর্মীয় আলেমসহ ২০ শিয়া আটক

১৪

পল্লবীতে মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

১৫

যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে কে কোন পদ পেলেন

১৬

সরকারি ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এখনই আবেদন করুন

১৭

‘বাথরুমে বোনের কাটা মাথা দেখে চিৎকার দিয়ে চলে আসি’

১৮

কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল যুবকের লাশ

১৯

মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

২০
X