বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

গুরুতর আহত শাহরুখ, বন্ধ হলো সিনেমার শুটিং

শাহরুখ খান। ছবি : সংগৃহীত
শাহরুখ খান। ছবি : সংগৃহীত

গুরুতর আহত বলিউড কিং শাহরুখ খান। মেয়ে সুহানা খানের সঙ্গে নিজের আসন্ন ছবি ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলিউডের বাদশাহ। গত বেশ কয়েক মাস ধরেই দফায় দফায় লন্ডনে শুটিং চলছে। এর মাঝেই, পেশিতে চোট পেয়েছেন অভিনেতা। পরিস্থিতি খারাপ হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে সিনেমার শুটিং।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, চিকিৎসার জন্য আমেরিকা নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখকে। প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ টানা একমাস বিশ্রামে থাকতে হবে বলিউড বাদশাকে। তার শারীরিক অবস্থা অনুযায়ী সিনেমার শিডিউল ঠিক করা হবে। আর সাময়িকভাবে সিনেমার শুটিং বন্ধ করা হয়েছে।

চলতি বছরের জুলাই আগস্ট শুটিং বন্ধ রাখার কথা ভাবছে ‘কিং’ প্রোডাকশন হাউস। আর সেপেটস্বর অথবা অক্টোবর মাস থেকে আবারও শুটিং শুরু করার পরিকল্পনা করছে সংশ্লিষ্ট টিম। তবে পুরোটা নির্ভর করছে বলিউড বাদশাহর শারীরিক অবস্থার ওপর।

আসন্ন এই সিনেমায় শাহরুখ খান, সুহানা খান ছাড়া আরও রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জী প্রমুখ। ছবিটি ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথম দিকে মুক্তি পাবে বলে আশা করছেন সিনেমা সংশ্লিষ্টরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X