বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সোহেল খান

সোহেল খান ও সীমা কিরণ সাজদেহ। ছবি : সংগৃহীত
সোহেল খান ও সীমা কিরণ সাজদেহ। ছবি : সংগৃহীত

বলিউডের আলোচিত খান পরিবারে একসময় জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়েছিল সোহেল খান ও ফ্যাশন ডিজাইনার সীমা কিরণ সাজদেহের বিয়ে। কিন্তু দুই যুগ ধরে চলা সেই দাম্পত্যে হঠাৎ নেমে আসে ভাঙনের ছায়া। ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় সোহেল ও সীমার। কিন্তু এতদিন নীরব থাকা সোহেল খান অবশেষে ভাঙলেন নীরবতা। প্রথমবারের মতো তিনি মুখ খুললেন প্রাক্তন স্ত্রী সীমার সঙ্গে বর্তমান সম্পর্ক, বিচ্ছেদের অন্তরালের কারণ নিয়ে।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে এ বিষয়ে সোহেল বলেন, ‘আমি সীমার সঙ্গে ২৪ বছর কাটিয়েছি। সীমা চমৎকার একজন মেয়ে। কিন্তু কিছু জায়গায়, কিছু বিষয়ে আমাদের মিল হচ্ছিল না। কিন্তু সেটা আমাদের সম্পর্কের সমীকরণ বদলে দেয়নি।’

তিনি তার প্রাক্তন স্ত্রীর প্রশংসা ও সন্তানদের জন্য যৌথ সিদ্ধান্ত নিয়ে আরও বলেন, সীমা দারুণ একজন মানুষ, চমৎকার একজন মা, খুবই যত্নশীল মা। আমাদের মধ্যে কিছু বিষয়ে বনিবনা হয়নি। তার মানে এই নয় যে, আমাদের মধ্যে কোনো তিক্ততা রয়েছে। আমরা ঠিক করেছি, প্রতি বছর একবার আমরা (বাবা-মা হিসেবে) ছেলেদের নিয়ে ছুটিতে যাব এবং আনন্দ করব। আমরা আলাদা ব্যক্তি হলেও বাবা-মা হবো এবং ভালো সময় কাটাব।

স্বামী-স্ত্রীর ইগো সন্তানদের প্রভাবিত করে। এ বিষয় নিয়ে সোহেল খান বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয়, তখন তার প্রভাব বাচ্চাদের ওপর পড়ে। স্বামী-স্ত্রীর ইগো সন্তানদের ওপরে ভীষণভাবে প্রভাব ফেলে। কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না। এতে তারা শুধু নিজেদের জীবনই নষ্ট করছে না; বরং আগামী প্রজন্মকেও বিঘ্নিত করছে। ফলে সন্তানরা বড় হয়ে বিপথে চলে যেতে পারে। তাই আমি ও সীমা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সেটা হতে দেব না।‘

এদিকে ২০২২ সালে এক সাক্ষাৎকারে সীমা বলেছিলেন, ‘আমি যদি এ ব্যাপারটি নিয়ে পড়ে থাকতাম, তাহলে ব্ল্যাক হোলের মতো এর আরও গভীরে নিমজ্জিত হয়ে পড়তাম। তাই বিপরীত পথ বেছে নিয়েছি। আমার মতে, এজন্যই সামনে এগোতে পারছি। আমার সন্তান, পরিবারের সদস্য ও ভাই-বোনদের ক্ষেত্রেও তাই। বোন, মেয়ে কিংবা ঘনিষ্ঠ কাউকে একটি বিষয় নিয়ে সব সময় নিমগ্ন হয়ে চাপ নিতে দেখতে মোটেও ভালো লাগার কথা নয়। তাই তাদের জন্য আমার জীবনটা সম্পূর্ণ ইতিবাচকভাবে দেখি।’ তবে সে সময় এই আলাপচারিতায় বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করেননি সীমা।

উল্লেখ্য, ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহেল খান ও সীমা। ২০০০ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র নির্বাণ খান। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের দ্বিতীয় পুত্র ইয়োহান।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X