বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

রণবীরের মুখটা ছিল একেবারে স্বাস্থ্যকর: ধনশ্রী বর্মা

রণবীর কাপুর ও ধনশ্রী বর্মা। ছবি : সংগৃহীত
রণবীর কাপুর ও ধনশ্রী বর্মা। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সাবেক স্ত্রী, নৃত্যশিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর ধনশ্রী বর্মা এবার জীবনের এক অজানা অধ্যায় সামনে আনলেন। কোরিওগ্রাফার–চলচ্চিত্র নির্মাতা ফারাহ খানের এক ভ্লগে অংশ নিয়ে অকপটে জানালেন নিজের অতীত, স্বপ্ন আর ব্যক্তিগত জীবনের নানা গল্প।

অনেকে জানেন না, নাচ বা কনটেন্ট ক্রিয়েশনের আগে ধনশ্রী ছিলেন একজন দন্তচিকিৎসক। বান্দ্রা ও লোখান্ডওয়ালায় তার দুটি ডেন্টাল ক্লিনিকও ছিল। সেখানেই চিকিৎসা করতে গিয়ে একবার বলিউড তারকা রণবীর কাপুরকেও পেয়েছিলেন তিনি। ধনশ্রীর ভাষায় ‘রণবীর কাপুরের চিকিৎসা করেছিলাম। ওর মুখটা ছিল একেবারে স্বাস্থ্যকর, ঝকঝকে।’

তবে ডাক্তারি জীবনে যেন কোথাও একটা শূন্যতা ছিল। নাচের প্রতি অদম্য ভালোবাসা তাকে ভিন্ন পথে হাঁটতে বাধ্য করে। সাতজনকে নিয়ে শুরু করা প্রথম ড্যান্স স্কুলই তার আত্মবিশ্বাস জুগিয়েছিল বড় স্বপ্ন দেখতে। এখন তার ইচ্ছা—শুধু নাচ নয়, অভিনয়, গান আর পারফর্মিং আর্টস মিলিয়ে এক বহুমাত্রিক শিল্পী হয়ে ওঠা। তিনি বলেন ‘আমি মহিলা দিলজিৎ দোসাঞ্জ হতে চাই। আমি পপস্টার হতে চাই।’

ব্যক্তিগত জীবন নিয়েও ভ্লগে খোলামেলা ছিলেন ধনশ্রী। ক্রিকেটার চাহালের সঙ্গে সম্পর্কে থাকার সময় গুরগাঁওয়ে ঘনঘন যাতায়াত তাদের দূরত্ব বাড়িয়েছিল বলে জানান তিনি। তার কথায় ‘কঠিন তো হয়ই। গুরগাঁও যেতে হতো। তবে আমি আমার মায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি।’

বিচ্ছেদ নিয়েও ধনশ্রীর মন্তব্য সরল ‘ওরা কষ্ট পেয়েছিল। তবে আমরা সৌজন্যতা বজায় রেখে এগিয়ে গিয়েছি।’

২০২০ সালের ২২ ডিসেম্বর যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা বিয়ে করেছিলেন। তবে ২০২৫ সালেই তাদের দাম্পত্য ভেঙে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোমানি ও এবিএফের পাঁচ আন্তর্জাতিক পুরস্কার জিতল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

শ্রমমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক

শাবিপ্রবিতে ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

গাজায় স্পেনের পক্ষে উল্লাস!

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, উত্তাল ক্যাম্পাস

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে প্রাণ দিলেন অটোরিকশাচালক

কুয়েতে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের ড্রোন হামলা

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন এমপি নিপুণ রায় চৌধুরী

১০

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

১১

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

১২

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬ দ্বৈরথ

১৩

মার্সেলোর মতে চ্যাম্পিয়ন হবে স্পেন

১৪

হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার হবে: মোজতবা খামেনি

১৫

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৬

গ্যাসের চুলায় আগুন নেই, ক্ষোভে তিতাস কার্যালয় ঘেরাও

১৭

ইয়াবা সেবনের অভিযোগে আটক ৬, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৮

দিনে কত ঘণ্টা বসে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়?

১৯

জাবির বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’ উদ্বোধন

২০
X