বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পুত্রসন্তানকে প্রকাশ্যে আনলেন পরিণীতি-রাঘব

পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা I ছবি: সংগৃহীত
পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা I ছবি: সংগৃহীত

অবশেষে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তার স্বামী রাজনীতিক রাঘব চাড্ডা প্রকাশ্যে আনলেন তাদের সদ্যোজাত পুত্রসন্তানের নাম ও সন্তানের প্রথম ঝলক।

দীর্ঘ এক মাস প্রতীক্ষার পর পরিণীতি এবং রাঘব নিজেদের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি শেয়ার করে নবজাতকের প্রথম ঝলক প্রকাশ করেন। একইসঙ্গে জানান, তার নাম রাখা হয়েছে ‘নীর’।

প্রকাশিত সেই পোস্টের ক্যাপশনে তারা লিখেছেন, ‘জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম তত্র এভ নীর। আমাদের হৃদয় খুঁজে পেয়েছে জীবনের এক চিরন্তন বিন্দু। আমরা তার নাম রেখেছি ‘নীর’ শুদ্ধ, পবিত্র, অনন্ত।’

প্রকাশিত ছবিতে দেখা যায়, ছোট্ট নীরের মুখ জনসমক্ষে না এনে শুধু তার দুটি ছোট্ট পা দেখানো হয়েছে। এক ছবিতে পরম স্নেহে সেই পায়ে মা-বাবা চুমু এঁকে দিচ্ছেন, অন্য ছবিতে তাকে দুহাত দিয়ে আগলে রেখেছেন। সন্তানের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসার প্রকাশ ঘটেছে এই ছবিতে।

এর আগে গত ২০ অক্টোবর এই দম্পতির কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান। সেদিন ইনস্টাগ্রামে সুখবর জানিয়ে তারা লিখেছিলেন, ‘অবশেষে সে এসেছে! আমাদের পুত্রসন্তান। এখন আমাদের হৃদয় আরও পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরের ছিলাম, আর এখন আমাদের দুজনের সবকিছুই আছে।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X