বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আইসিইউতে অভিনেতা ধর্মেন্দ্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হঠাৎ হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্র । শুক্রবার (৩১ অক্টোবর) রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন ৮৯ বছর বয়সী এই অভিনেতা।

তবে, পরিবারের পক্ষ থেকে ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। ভারতীয় গণমাধ্যমকে তারা জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি আপাতত ভালো আছেন।

ধর্মেন্দ্রের শারীরিক অবস্থা প্রসঙ্গে হাসপাতাল সূত্রের ভাষ্য, ‘শ্বাসকষ্ট নিয়ে ভর্তি, তবে রাতে ভালো ঘুমিয়েছেন। ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। রক্তচাপ ও হৃদস্পন্দন পর্যবেক্ষণ করা হয়েছে, সব ঠিক আছে। প্রস্রাবের পরিমাণও যথাযথ।’

এর আগে, গত এপ্রিলে ধর্মেন্দ্রর চোখে অস্ত্রোপচার হয়েছিল। সে সময়ে চোখে ব্যান্ডেজ নিয়ে প্রবীণ অভিনেতার হাসপাতাল থেকে বাড়ি ফেরার ভিডিও ভাইরাল হয়। তবে বার্ধক্য এলেও তার ভারে যে তিনি নুইয়ে পড়েননি, পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে তখন সে কথাই স্পষ্ট জানিয়েছিলেন ধর্মেন্দ্র।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১০

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১১

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১২

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

১৩

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

১৪

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

১৫

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

১৬

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১৭

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১৮

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১৯

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

২০
X