বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে বাগদানের আংটি প্রকাশ্যে দেখালেন রাশমিকা

রাশমিকা মান্দানা I ছবি : সংগৃহীত
রাশমিকা মান্দানা I ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনা শেষে অবশেষে প্রকাশ্যে এলো রাশমিকা মান্দানার আঙুলে বাগদানের ঝলমলে আংটি, যা দেখে হতবাক অনুরাগীরা। দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে তার গোপন বাগদানের গুঞ্জন এবার যেন আরও জোরালো হলো।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নতুন সিনেমা ‘গার্লফ্রেন্ড’-এর প্রচারের জন্য অভিনেতা জগপতিবাবুর একটি টকশোতে উপস্থিত হয়েছিলেন রাশমিকা। আর সেখানেই তিনি প্রথমবার ক্যামেরার সামনে তার হাতের আংটি দেখালেন।

অনুষ্ঠানটির প্রোমো প্রকাশ্যে আসার পর দেখা যায়, টকশো চলাকালীন বারবার রশ্মিকাকে ‘বিজয়’-এর নাম ধরে মজার ছলে নানা প্রশ্ন করা হচ্ছে। তখনই হাতের একটি আংটি তুলে ধরেন এই অভিনেত্রী। জানা যাচ্ছে, এই আংটিগুলোর মধ্যে একটি তার বাগদানের আংটি।

সঞ্চালক জগপতি বাবু কৌতুক করে রশ্মিকাকে জিজ্ঞাসা করেন, ‘আপনি বিজয় সেতুপতির ভক্ত এবং থালাপতি বিজয়ের ভক্ত, তাহলে বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে কি শুধুই বন্ধুত্ব? নাকি তুমি এই বিজয়ের মালিক?'

জগপতি বাবুর এমন কথায় হেসে ওঠেন রাশমিকা। রাশমিকা আঙুলের আংটির সঙ্গে কি তার জীবনের কোনো বিশেষ মুহূর্ত জড়িয়ে আছে? এই প্রশ্নে অবশ্য চুপ থাকেননি অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার আঙুলের সব আংটিই খুব গুরুত্বপূর্ণ।’

সঙ্গে সঙ্গেই জগপতি বাবু বলেন, ‘আমি নিশ্চিত এর মধ্যে একটি তোমার অত্যন্ত প্রিয় এবং এর পেছনে একটি ইতিহাসও আছে।’ সঞ্চালকের এই কথায় একগাল হাসি দিয়ে সম্মতি জানান রাশমিকা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১০

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১১

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১২

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৩

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৪

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৫

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১৬

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৭

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৮

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৯

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

২০
X