বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১০:৫১ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

দাম্পত্য জীবনের ইতি টানছেন এআর রাহমান ও তার স্ত্রী

সংগীত পরিচালক এআর রাহমান ও তার স্ত্রী সায়রা বানু। ছবি: সংগৃহীত
সংগীত পরিচালক এআর রাহমান ও তার স্ত্রী সায়রা বানু। ছবি: সংগৃহীত

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী ও সংগীত পরিচালক এআর রহমান। ২০২৪ সালের শেষে এসে ভক্তদের মন খারাপ করে দিলেন। কাজের মাধ্যমে নয়, তার ব্যক্তিজীবনে বিচ্ছেদের সুর বেজেছে। খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস

অস্কারজয়ী সংগীত পরিচালক এআর রাহমান ও তার স্ত্রী সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন। এ প্রসঙ্গে সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ একটি আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সায়রা বানু ও তার স্বামী প্রখ্যাত সংগীত পরিচালক আল্লারাখা রাহমানের (এআর রাহমান) পক্ষ থেকে বন্দনা শাহ অ্যান্ড অ্যাসোসিয়েটস এই বিবৃতি প্রদান করছে। দাম্পত্য জীবনের দীর্ঘ সময় পর তারা আলাদা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এটি তাদের সম্পর্কের মধ্যে সৃষ্ট মানসিক চাপের ফলাফল।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও তাদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব এবং সমস্যাগুলো এমন পর্যায়ে পৌঁছেছে, যা বর্তমানে উভয় পক্ষই মিটমাট করতে সক্ষম নন।’ যে বিবৃতি ভারতীয় একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে।

১৯৯৫ সালে এআর রাহমান ও সায়রা বানুর বিবাহ হয়। তাদের তিন সন্তান– খাদিজা, রাহিমা ও আমিন। তাদের বড় মেয়ে খাদিজা ২০২২ সালে বিয়ে করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১০

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১১

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১২

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৩

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৪

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৫

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৬

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৭

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৯

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

২০
X