বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০২:৪৫ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এ আর রাহমান

অস্কারজয়ী সুরকার এ আর রাহমান। ছবি: সংগৃহীত
অস্কারজয়ী সুরকার এ আর রাহমান। ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় অস্কারজয়ী সুরকার এ আর রাহমানকে। রবিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় চেন্নাইয়ের একটি হাসপাতালে চলে তার চিকিৎসা। এখন এই শিল্পী আছেন সুস্থ, ফিরেছেন বাড়িতে। খবর : এনডিটিভি

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, রোববার সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় এ আর রাহমানকে। এরপর ইসিজি, ইকোকার্ডিওগ্রামসহ বেশ কিছু পরীক্ষা করানো হয়। ডাক্তারদের বিশেষজ্ঞ একটি দল এ আর রহমানকে দেখেছেন। চিকিৎসকদের ভাষ্য মতে, রোজা রাখার কারণে পানিশূন্যতা তৈরি হয়েছে এই শিল্পীর। সবশেষ আপডেট অনুযায়ী এ আর রহমান এখন ভালো আছেন। ধীরে ধীরে আরও সুস্থ হয়ে উঠছেন।

চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অ্যাপোলো হাসপাতালের সিইও এনডিটিভিকে বলেন, ‘এ আর রহমান সম্পূর্ণরূপে সুস্থ আছেন। তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’

খুব ছোটবেলায় বাবাকে হারান এ আর রাহমান। এরপর জীবিকার সন্ধানে কাজে নামতে হয় তাকে। মাত্র ১১ বছর বয়সে দক্ষিণ ভারতীয় সিনেমার বিভিন্ন সুরকারের সঙ্গে বাজাতে শুরু করেন রহমান। ২৩ বছর বয়সে সপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এ আর রাহমান। তার নাম ছিল দিলীপ কুমার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও অনুশাসন মেনে চলা অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১০

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১১

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১২

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১৩

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৫

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৬

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৭

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৮

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৯

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

২০
X