ইতালি প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ইতালির টিএমসি মসজিদে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
ইতালির টিএমসি মসজিদে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় রোমের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকার টিএমসি মসজিদে ইতালি বিএনপির উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজায় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিম রকিবুল হক, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ঢালি নাসির উদ্দিন, ইতালি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসল্লি জানাজায় উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মুসল্লিরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘ ও প্রভাবশালী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে।

এর আগে, গত ৩০ ডিসেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি তিন দফায় দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ নারী নেতৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১০

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১১

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১২

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৩

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৪

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৬

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৭

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৮

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৯

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

২০
X