বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

এপস্টেইন ফাইলে নাম জড়াল বলিউড নির্মাতার!

অনুরাগ কাশ্যপI ছবি : সংগৃহীত
অনুরাগ কাশ্যপI ছবি : সংগৃহীত

বলিউডের আলোচিত ও বিতর্কিত পরিচালক অনুরাগ কাশ্যপকে ঘিরে এবার শুরু হয়েছে নতুন চর্চা । সোজাসাপটা ও আপসহীন মন্তব্যের জন্য যিনি প্রায়ই খবরের শিরোনামে থাকেন, এবার তার নাম জড়িয়ে গেল যুক্তরাষ্ট্রের আলোচিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত নথির সঙ্গে। আর তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও নানা জল্পনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রায় ৩০ লাখেরও বেশি নথি ও ফাইল প্রকাশ করেছে। পূর্বে প্রকাশিত নথিগুলোর মতোই নতুন এই ফাইলগুলোতেও বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের বহু প্রভাবশালী ও পরিচিত ব্যক্তির নাম উঠে এসেছে। তালিকায় রয়েছে টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক, মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির মা ও খ্যাতনামা চিত্রপরিচালক মীরা নায়ারের নামও।

এই নথিতেই অনুরাগ কাশ্যপকে ‘বলিউড গাই’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। প্রকাশিত ফাইলগুলোর মধ্যে থাকা কিছু ই-মেইলে জেফ্রি এপস্টেইনের কিউবা ও অন্যান্য স্থানে পরিকল্পিত ভ্রমণ নিয়ে আলোচনা পাওয়া গেছে। সেই ই-মেইলগুলোতে সম্ভাব্য অংশগ্রহণকারীদের একটি তালিকায় অনুরাগ কাশ্যপের নাম নাকি অন্তর্ভুক্ত ছিল। সেখানে বৌদ্ধধর্ম, প্রযুক্তি ও চিকিৎসাবিষয়ক কর্মশালায় অংশগ্রহণের সম্ভাব্য অতিথি হিসেবে তার নাম উল্লেখ করা হয়।

তবে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কোনো ইমেল বা নথিতে নাম থাকা মানেই যে তিনি ওই সফরে অংশ নিয়েছিলেন বা এপস্টিনের কোনো বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন— এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এখন পর্যন্ত অনুরাগ কাশ্যপ ও জেফ্রি এপস্টেইনের একই সময়ে একই জায়গায় উপস্থিত থাকার কোনো প্রামাণ্য তথ্যও সামনে আসেনি।

এ ঘটনায় এখনো পর্যন্ত অনুরাগ কাশ্যপের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি ঘিরে বলিউড ও আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল এবং বিতর্ক যে আরও বাড়বে, তা বলাইবাহুল্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১০

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১১

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১২

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৩

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৪

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৫

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৬

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৭

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৮

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৯

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

২০
X