বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের এক দশক পর অনুরাগকে নিয়ে মুখ খুললেন কাল্কি

অনুরাগ কাশ্যপ ও কাল্কি । ছবি : সংগৃহীত
অনুরাগ কাশ্যপ ও কাল্কি । ছবি : সংগৃহীত

বলিউডের আলোচিত দম্পতি অনুরাগ কাশ্যপ ও কাল্কি কোয়েচলিনের বিচ্ছেদ হয়েছে এক দশকেরও বেশি সময় আগে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুরনো সেই ক্ষত আর বিচ্ছেদের তিক্ত স্মৃতি নিয়ে এবার সম্প্রতি মুখ খুলেছেন এই অভিনেত্রী। পর্দার প্রেম বাস্তবে রূপ নিলেও কেন তা স্থায়ী হলো না এবং বিচ্ছেদের পর অনুরাগকে অন্য কোনো নারীর সঙ্গে দেখাটা তার জন্য কতটা যন্ত্রণাদায়ক ছিল,সেইসব অজানা ও আবেগঘন অধ্যায় এবার সামনে এনেছেন কাল্কি। যা ভক্তদের মনে নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিচ্ছেদের পরের অবস্থা নিয়ে কাল্কি বলেন, ‘ডিভোর্সের পরের প্রথম কয়েক বছর আমার জন্য মোটেও সহজ ছিল না। একটা সময় পর আমরা দুজনেই উপলব্ধি করলাম যে, আমাদের একে অপরের থেকে দূরে থাকা প্রয়োজন। কারণ, অন্য কারও সঙ্গে দেখলে কষ্ট হত।’

বিচ্ছেদের পর মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিয়ে এই অভিনেত্রী বলেন, ‘শোক কাটানোর জন্য অনেকটা সময়ের প্রয়োজন হয়। শুধু মনোবিদের কাছে গেলেই সব সমাধান হয়ে যায় না। যখন জীবনে প্রবল শোক থাকে, তখন থেরাপি নেওয়াও কঠিন হয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘তবে আমি থেরাপির বিপক্ষে নই, বরং সবাইকে পরামর্শ দিই পেশাদার সাহায্য নেওয়ার। কিন্তু দিনশেষে নিজের শোককে নিজেকেই অনুভব করতে হয়। যদি কোনো সম্পর্ক এক বছরের হয়, তবে বিচ্ছেদের আগে অন্তত আরও ছয় মাস আলাদা থেকে দেখা উচিত। এতে মানসিক যন্ত্রণা কিছুটা হলেও কমে।’

উল্লেখ্য, ‘দেব ডি’ ছবির সময় থেকেই সম্পর্ক শুরু হয় কাল্কি-অনুরাগের। ২০১১ সালে বিয়ে করেছিলেন তারা এবং ২০১৫ সালেই তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

মশা মশার কাজ করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? প্রশ্ন গাজীপুরের ডিসির

চলো এগিয়ে যাই, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে : মেসি

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

১০

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

১১

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

১২

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

১৩

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

১৪

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

১৫

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

১৬

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

১৭

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১৮

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৯

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

২০
X