বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০১:৪১ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কটাক্ষের শিকার কাল্কি কোয়েচলিন

কাল্কি কোয়েচলিন । ছবি : সংগৃহীত
কাল্কি কোয়েচলিন । ছবি : সংগৃহীত

প্রাক্তন স্বামীর মেয়ের বিয়েতে গিয়ে যেন অগ্নিপরীক্ষার মুখে পড়তে হলো অভিনেত্রী কাল্কি কোয়েচলিনকে। অনুরাগ কাশ্যপের সঙ্গে বহু আগেই বিচ্ছেদ হলেও, সম্পর্কের সুতো যে একেবারে ছিঁড়ে যায়নি, তা প্রমাণ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সমাজ কি সবকিছু কখনো সহানুভূতির চোখে দেখে? অনুরাগের কন্যার জীবনের গুরুত্বপূর্ণ সেই মুহূর্তে উপস্থিত থেকে এক বন্ধুর দায়িত্ব পালন করলেন কাল্কি, আর তাতেই তার ওপর নেমে এলো কটাক্ষের ঝড়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০০৮ সালে ‘দেব ডি’ ছবির শুটিংয়ে প্রেমে পড়েন অনুরাগ-কাল্কি। ২০১১ সালে বিয়ে, আর ২০১৫ সালে বিচ্ছেদ। সে সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কাল্কি। অভিনেত্রী স্বীকার করেছেন, সুস্থ থাকতে চিকিৎসকের সাহায্য নিতে হয়েছিল তাকে।

এর আগে অনুরাগ প্রথম স্ত্রী আরতি বজাজের সঙ্গে বিচ্ছেদ করে কাল্কিকে বিয়ে করেছিলেন। তবে সেই দাম্পত্যও টেকেনি।

এ বিষয়ে কাল্কির বলেন, ‘প্রথম প্রথম খুব কষ্ট হয়েছিল। ভালোবাসার মানুষকে অন্য কারও সঙ্গে দেখা সহজ নয়। তবে ওর জীবন থেকে দূরে সরে যেতেই ধীরে ধীরে নিজেকে সামলে নিতে পেরেছিলাম। এখন মাঝেমধ্যে আমাদের দেখা হয়, কথা হয়, মোটের ওপর সব স্বাভাবিক আছে।’

মাত্র ১৩ বছর বয়সে মা-বাবার বিচ্ছেদ দেখেছিলেন কাল্কি। তার প্রভাব যে জীবনের অনেক ক্ষেত্রেই পড়েছে, তাও জানিয়েছেন অভিনেত্রী। তার মতে, সেই শৈশবের ক্ষতই অনুরাগের সঙ্গে তার সম্পর্কেও প্রভাব ফেলেছে। তবে আজও প্রাক্তন স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি তিনি।

তিনি আরও বলেন, ‘অনুরাগের জন্যই বলিউডের ৩০০-৪০০ মানুষকে চিনি।’ তাই অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপের বিয়েতে যাওয়ার জন্য দ্বিতীয়বার ভাবেননি কাল্কি।

অনুরাগের সঙ্গে বিচ্ছেদের পর জীবনে নতুন অধ্যায় শুরু করেন অভিনেত্রী। ২০২০ সালে কন্যাসন্তানের মা হন তিনি। এরপর ২০২৪ সালে প্রেমিক গাই হার্সবার্গকে বিয়ে করেন কাল্কি।

মা হওয়ার কারণে তাকে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছিল, তবু থেমে থাকেননি অভিনেত্রী। বর্তমানে গাই এবং কন্যাকে নিয়ে গোয়ায় বসবাস করছেন কাল্কি কোয়েচলিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১০

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১১

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

১২

ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

১৩

আই হ্যাভ অ্যা প্ল্যান : শাবিপ্রবি উপাচার্য 

১৪

বগুড়া মহানগর বিএনপির কমিটি ঘোষণা

১৫

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার গানসহ আরও যা থাকছে

১৬

মালদ্বীপে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশির পাশে দূতাবাস

১৭

বিশ্বকাপের উন্মাদনায় সিলেট, জার্সি ও টিভি কেনার ধুম 

১৮

বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

১৯

কর্মস্থলে যাওয়ার পথে সড়কে ঝরল স্বাস্থ্যকর্মীর প্রাণ

২০
X