বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর রহস্যময় পোস্ট

দিব্যাঙ্কা সিরোহী । ছবি : সংগৃহীত
দিব্যাঙ্কা সিরোহী । ছবি : সংগৃহীত

হাসিখুশি মুখ আর প্রাণবন্ত অভিনয় দিয়ে নেটিজেনদের মন জয় করেছিলেন। কিন্তু সেই হাসি যে এত দ্রুত মিলিয়ে যাবে তা কেউ কল্পনাও করতে পারেনি। মাত্র ৩০ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন হরিয়ানার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল দিব্যাঙ্কা সিরোহী। তার মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে একটি বিশেষ পোস্ট যা দেখে অনুরাগীদের দাবি অভিনেত্রী কি তবে আগেই মৃত্যুর সংকেত পেয়েছিলেন।

২০২৩ সালে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন দিব্যাঙ্কা। সেখানে নীল জ্যাকেট ও মাথায় মেরুন পাগড়ি পরিহিত অবস্থায় বেশ শান্ত দেখাচ্ছিল তাকে। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘মহাদেব আমাকে আপনার সঙ্গে নিয়ে যান।’

পারিবারিক সূত্রে জানা গেছে গত ২১ এপ্রিল গাজিয়াবাদে নিজের বাড়িতে থাকাকালীন হঠাৎ অসুস্থ বোধ করেন দিব্যাঙ্কা। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।

১৯৯৬ সালে বুলন্দশহরে জন্ম নেওয়া দিব্যাঙ্কা মিরাটের চৌধুরী চরণসিং ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং সিকিম থেকে এমবিএ সম্পন্ন করেন। পড়াশোনা শেষে স্বপ্ন পূরণের লক্ষ্যে পা রাখেন বিনোদনজগতে। ছোটবেলা থেকেই নাচ ও অভিনয়ের প্রতি ছিল তার প্রবল ঝোঁক।

টিকটক ভিডিওর মাধ্যমে প্রথম নজরে আসেন তিনি। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন দীপাবলিতে একটি পাঞ্জাবি গানে তার ভিডিও ভাইরাল হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

স্বল্প সময়ের ক্যারিয়ারে দিব্যাঙ্কা কাজ করেছেন ৫০টিরও বেশি মিউজিক ভিডিওতে। মাসুম শর্মা, কেডি এবং অমিত সাইনি রোহতকিয়ার মতো নামী তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

মশা মশার কাজ করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? প্রশ্ন গাজীপুরের ডিসির

চলো এগিয়ে যাই, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে : মেসি

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

১০

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

১১

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

১২

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

১৩

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

১৪

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

১৫

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

১৬

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

১৭

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১৮

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৯

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

২০
X