বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের ভিডিও প্রকাশের বিরুদ্ধে ছিলেন সিদ্ধার্থ

সিদ্ধার্থ-কিয়ারা। ছবি : সংগৃহীত
সিদ্ধার্থ-কিয়ারা। ছবি : সংগৃহীত

বলিউড তারকা সিদ্ধার্থ-কিয়ারা। গত বছরের ৭ ডিসেম্বর জয়সলমেরে গাঁটছড়া বাঁধেন তারা। এই তারকাজুটির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যায়, নাচতে নাচতেই সিদ্ধার্থের দিকে এগিয়ে যাচ্ছেন কিয়ারা। পরে বরমালা পরিয়ে কাছে টেনে নেন ভালোবাসার মানুষকে।

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের মুহূর্তের এমন ভিডিও সামাজিক যোগাযোগমে প্রকাশের পরই বেশ ছড়িয়ে পড়েছে। তা দেখে বেশ মুগ্ধ হয়েছে নেটিজেনরা। ভিডিওর মন্তব্যে ঘরে এসেছে অনেক শুভেচ্ছাবাণী। সম্প্রতি ভিডিওটি নিয়ে কথা বলেছেন সিদ্ধার্থ। জানিয়েছেন, তিনি নাকি কখনো চাননি তাদের বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসুক।

‘কফি উইথ করণ’-এ ভিডিওটির বিষয়ে সিদ্ধার্থ বলেন, ‘বিষয়টা মোটেও পরিকল্পিত ছিল না। আমি বিয়ের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার বিরুদ্ধে ছিলাম। এ বিষয়ে মণীশ ও কিয়ারাকেই কৃতিত্ব দেওয়া ভালো। তারাই এটি বের করেছেন। আমার মনে হয়েছিল—এটা পোস্ট করলে অনেকে ভাববে এটা জোর করে করা হয়েছে।’

উল্লেখ্য, জয়সলমেরে বিয়ের পর এই তারকা দম্পতি সেখান থেকে পৌঁছান দিল্লিতে। ৯ ডিসেম্বর সেখানেই হয়েছিল তাদের প্রথম বিবাহোত্তর সংবর্ধনা। পরে ১২ ডিসেম্বর হয় সিদ্ধার্থ-কিয়ারার মুম্বাইয়ের সংবর্ধনা। সেখানে হাজির হয়েছিলেন বলিউডের অনেক তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১০

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১১

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১২

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৩

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৪

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৫

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৬

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৭

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৮

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৯

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

২০
X