কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ১২:১৫ পিএম
আপডেট : ০৯ মে ২০২৪, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে কি বিচ্ছেদের পথ বেছে নিচ্ছেন রণবীর?

রণবীর ও দীপিকা। ছবি: সংগৃহীত
রণবীর ও দীপিকা। ছবি: সংগৃহীত

সংসারে নতুন অতিথি আসার অপেক্ষায় দীপিকা ও রণবীর গেছেন ‘বেবিমুনে’। তারপরও কী এমন হলো? ইনস্টাগ্রাম থেকে কেন রণবীর বিয়ের সব ছবি মুছে ফেললেন? তাহলে কি ভাঙতে চলেছে এই দম্পতির সংসার? এমন প্রশ্নেই উত্তাল নেটপাড়া।

পাঁচ বছরের দাম্পত্য, বিয়ের আগে বছর ছয়েকের প্রেম। ২০১৮ সালের নভেম্বর মাসে একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড তারকা দীপিকা পাড়ুকান ও রণবীর সিং। সিন্ধি ও দক্ষিণী ভারতীয় দুই ধরনের আচার মেনেই বিয়ে হয় তাদের। বিয়ের পর নিজেদের সমাজমাধ্যমে বিয়ের ছবিও ভাগ করে নিয়েছিলেন তারা।

এ মুহূর্তে তাদের দাম্পত্য জীবনে বেশ পোক্ত জায়গায় এসে দাঁড়িয়েছে। সংসারে আসছে নতুন অতিথি। নতুন এই অতিথিকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দম্পতি। কিন্তু আচমকাই যেন ছন্দপতন, বিয়ের ছবি মুছতেই শুরু জল্পনার। তবে কি সন্তান আগমনের আগেই মনোমালিন্য হলো তাদের। এমনটাই আশঙ্কা করছেন ভক্তরা।

ভারতীয় এক গণমাধ্যমের তথ্যমতে, ২০২০ সালে দীপিকা তার সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রাম থেকে সব ছবি সরিয়ে নিয়েছিলেন। পোস্টের সংখ্যা নামিয়েছিলেন শূন্যে। ওই ঘটনা কেন্দ্র করে প্রচারণা পেয়েছিলেন অভিনেত্রী। রণবীরের ইনস্টাগ্রাম থেকে ছবি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের প্রশ্ন, দীপিকা-রণবীরের মধ্যে দূরত্ব তৈরি হলো নাকি প্রচারের আলোয় থাকার উপায় এটি?

কয়েক দিন আগে পর্যন্তও শুটিং চালিয়ে গেছেন দীপিকা। রোহিত শেঠির পরিচালনায় ‘সিংহাম ৩’ ছবিতে নারী পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। যদিও এ মুহূর্তে স্বামীর সঙ্গে ‘বেবিমুনে’ রয়েছেন তিনি। অনেকেই বলছেন, এ বছর ‘মেট গালা’য় অনুপস্থিত ছিলেন তিনি। দূরে ছিলেন প্রচারের আলো থেকে। তাই প্রচারে থাকার জন্য এমনটি করেছেন অভিনেতা।

এর আগে ভিকি-কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের সময়ও নিজেদের বিয়ের ছবি পুনরায় পোস্ট করেছিলেন দীপিকা। সেসময় অনেকেই বলেছিলেন নিরাপত্তাহীনতায় ভুগছেন দীপিকা। তবে কি এবার তেমনই কোনো কৌশল করলেন নাকি অন্য কোনো কারণ আছে, বলবে সময়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X