বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৮:০৪ পিএম
আপডেট : ২২ মে ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

হিটস্ট্রোক করে হাসপাতালে শাহরুখ

শাহরুখ খান। ছবি : সংগৃহীত
শাহরুখ খান। ছবি : সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খান। হঠাৎ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। জানা গেছে, হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন শাহরুখ। যার কারণে ভারতের আমদাবাদের একটি হাসপাতাতে ভর্তি হয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার আমদাবাদে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দেখতে মাঠে ছিলেন শাহরুখ খান। সে সময় অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি। খবর আনন্দবাজারের।

জানা গেছে, সারাদিন মাঠেই ছিলেন শাহরুখ। নাইট রাইডার্স জেতার পর মাঠে নেমে উদ্‌যাপন করতে দেখা যায় তাকে। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। আমদাবাদের কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। জানা যাচ্ছে, অতিরিক্ত গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা।

আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং হায়দরাবাদ। আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ছিল সেটি। সেই ম্যাচে ৮ উইকেটে জেতে কেকেআর। মাঠে উপস্থিত ছিলেন শাহরুখ। কেকেআর জেতার পর শাহরুখকে মাঠ প্রদক্ষিণ করতেও দেখা যায়।

ওই সময় শাহরুখের সঙ্গে ছিলেন কন্যা সুহানা ও ছেলে আব্রাম। ছিলেন অনন্যা পাণ্ডে এবং শানায়া কপূরও। উল্লেখ্য, বুধবার সুহানার জন্মদিন। মেয়ের জন্মদিনে শাহরুখের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। অনেকেই সমাজমাধ্যমে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ জনের পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১০

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১১

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১২

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৫

বিশ্ব বাবা দিবস আজ

১৬

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৭

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৮

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৯

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

২০
X