বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০১:১৪ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন সিনেমায় দিনার

নতুন সিনেমায় দিনার
নতুন সিনেমায় দিনার

অভিনেতা ইন্তেখাব দিনার। মঞ্চ থেকে টেলিভিশন। তারপর নাম লেখান বড় পর্দায়। বর্তমানে ওটিটির কাজ নিয়েই বেশি ব্যস্ত এই অভিনেতা। এদিকে সম্প্রতি নতুন একটি সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন ইন্তেখাব দিনার। ‘নীল জোছনা’ নামের এই সিনেমাটি নির্মাণ করছেন ফাখরুল আরেফীন খান।

এর আগে তিনি ‘ভূবন মাঝি’, ‘গণ্ডি’, ‘জেকে ১৯৭১’ নির্মাণ করেছেন। সরকারি অনুদানের ‘নীল জোছনা’ সিনেমাটি নির্মিত হয়েছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে।

জানা গেছে, এই সিনেমায় দিনারকে দেখা যাবে সেন্টু নামের চরিত্রে। এটি এই সিনেমার নেতিবাচক একটি চরিত্র। সেন্টু চরিত্রে অভিনয় প্রসঙ্গে ইন্তেখাব দিনার বলেন, ‘বহু বছর ধরে এমন একটি চরিত্রের অপেক্ষায় ছিলাম। সিনেমাটির গল্প খুবই ভালো লেগেছে। আর নির্মাতার সঙ্গে এটা আমার প্রথম কাজ। আশা করছি, এটি দারুণ একটি চলচ্চিত্র হবে।’

তিনি আরও বলেন, ‘অভিনয়ে নিজের ইমেজ ভেঙে এই ছবিতে ভিন্ন একটি চরিত্রে কাজ করছি। কতটুকু করতে পারছি জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই সিনেমার নেতিবাচক চরিত্রে নিজেকে আবিষ্কার করেছি। আমার ভক্ত আর দর্শকদের কাছে অনুরোধ থাকবে, ছবিটি দেখতে সিনেমা হলে যাবেন সবাই।’

দিনার প্রসঙ্গে নির্মাতা আরেফীন বলেন, ‘এর আগ টেলিভিশন, ওটিটি কিংবা সিনেমায় ইন্তেখাব দিনারকে এমন চরিত্রে দেখা যাইনি। সে জায়গা থেকে বলতে গেলে তিনি দারুণ করেছেন। আশা করছি সিনেমাটির কাজ ঠিকঠাক মতো শেষ করতে পারব।’

‘নীল জোছনা’ সিনেমায় আরও অভিনয় করেছেন পশ্চিমবাংলার অভিনেত্রী পাওলি দাম, মেহের আফরোজ শাওন, সংগীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়াসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১০

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১২

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৩

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৪

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৫

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৭

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৮

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৯

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

২০
X