বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১০:১৭ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সিনেমা হলের পর্দাজুড়ে অভিনেতা নিরবের আধিপত্য

চিত্রনায়ক নিরব হোসেন। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক নিরব হোসেন। ছবি : সংগৃহীত

শুটিং নিয়ে বেশ ব্যস্ততার মধ্যে আছেন ঢাকাই সিনেমার হিরো নিরব হোসেন। কিছুদিন আগে অবশ্য এর চেয়েও বেশি ব্যস্ততায় ছিলেন। তবে এসবের মধ্যেই তার সঙ্গে কথা হলো কালবেলার। জানালেন নিজের কাজের ফিরিস্তি।

ফোনের এপাশ থেকেই আঁচ করা যাচ্ছিল বেশ খোশ-মেজাজেই আছেন নিরব। অবশ্য খুশি থাকারই কথা। কেননা সপ্তাহ শেষেই মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা রোজিনা পরিচালিত সিনেমা ‘ফিরে দেখা’। ১৬ জুন পর্দায় দেখা যাবে ছবিটি। তাতে অভিনয় করেছেন নিরব। এ সিনেমায় রোজিনা যেমন চরিত্রের খোঁজ করছিলেন, নিরব ছিলেন ঠিক তা-ই। ফলে কাজটি এই অভিনেতার কাছে একটু আলাদাই ছিল।

‘ফিরে দেখা’ সিনেমা মুক্তির পরপরই পর্দায় আসবে নিরব অভিনীত ‘ক্যাসিনো’ সিনেমাটি। ঈদ উপলক্ষে মুক্তি পাবে এই ছবি। ফলে আগামী সপ্তাহ থেকে একেবারে ঈদের পর পর্যন্ত হলজুড়ে থাকবে এই নায়ক অভিনীত সিনেমার অধিপত্য। ক্যাসিনোতে নিরবের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী।

কালবেলাকে নিরব জানান, সাইফ চন্দনের ‘কয়লা’ সিনেমাটিও প্রস্তুত হয়ে আছে। এতেও অভিনয় করেছেন নিরব। তা ছাড়া ‘ছায়াবৃক্ষ’ ছবিতে জুটি বেঁধেছেন নিরব ও ঢালিউড কুইন অপু বিশ্বাস।

মুঠোফোনে নিরব বলেন, ‘স্পর্শ’ নামের একটি ছবিতে কাজ করছি। এতে আছেন ঋতুপর্ণাও। তা ছাড়া আমি ও স্পর্শিয়া ‘সুস্বাগতম’ নামে একটি সিনেমা করছি।

সবশেষে নিজের ব্যক্তিজীবন নিয়ে জানতে চাইলে অভিনেতা নিরব হেসে জানান, পরিবারের সবাইকে নিয়ে কুশলেই আছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১১

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১২

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৩

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৪

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৭

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৮

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৯

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X