বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

চলে গেলেন নাট্যজন জামালউদ্দিন হোসেন

নাট্যজন জামালউদ্দিন হোসেন। ছবি : সংগৃহীত
নাট্যজন জামালউদ্দিন হোসেন। ছবি : সংগৃহীত

নাট্যজন, নির্দেশক, অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা জামালউদ্দিন হোসেন আর নেই। শুক্রবার ১১ অক্টোবর সন্ধ্যা ৬টায় কানাডার ক্যালগেরির রকিভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন ছেলে তাশফিন হোসেন।

জামালউদ্দিন হোসেন সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই সদস্য পরে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন। তবে অভিনয় থেকে গত ১৫ বছর অনেকটাই দূরে ছিলেন তিনি। অভিনয়ে একেবারেই অনিয়মিত তিনি। গত ৭ বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

জামালউদ্দিন হোসেন ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘রাজা রানী’, ‘চাঁদ বণিকের পালা’, ‘আমি নই’, ‘বিবি সাহেব’, ‘যুগলবন্দী’সহ কয়েকটি আলোচিত মঞ্চনাটক পরিচালনা করেছেন। তার স্ত্রী অভিনেত্রী রওশন আরা হোসেন। তার শারীরিক অবস্থাও ভালো নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হামে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

সীমান্তে পিলারের পাশে পড়ে ছিল নারীর মরদেহ

বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল কুশল, পথে বাসচাপায় প্রাণ গেল

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: ১১ বছর পর প্রধান আসামির যাবজ্জীবন

ক্রিপ্টো থেকে ট্রাম্পের এক বছরে আয় শত কোটি ডলার

‘ব্যাংক হলিডে’ আজ, বন্ধ লেনদেন

মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী

ইসরায়েলকে সহায়তা কমানোর প্রস্তাবে বিভক্ত মার্কিন ডেমোক্র্যাটরা

ব্রাজিলের ম্যাচে সিগারেট খাওয়া নিয়ে সংঘর্ষে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা আহত

র‌্যাবের হাতে গ্রেপ্তার ডাকাত বাচ্চু সরদার

১০

এক স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ

১১

বাড়ছে পুলিশের উপস্থিতি  / পূর্বাচলে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

১২

নবম পে-স্কেল কার্যকর / সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫ শতাংশ বেতন

১৩

জুলাই থেকে ফেরা, তবে ঘরে ফেরা নয়!

১৪

জুলাই আন্দোলনের দুই বছর / কোটা সংস্কারের দাবি থেকে ইতিহাস বদলের যাত্রা

১৫

ঝুটের গোডাউনে আগুন

১৬

জাল সনদে এমপিও নেওয়া ১৩ মাদ্রাসাশিক্ষকের জন্য দুঃসংবাদ

১৭

৫০ দিন ধরে নিখোঁজ, রান্নাঘরে ১০ ফুট নিচে পুঁতে রাখে মরদেহ

১৮

জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি

১৯

পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান

২০
X