বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তির অনুমিত পেল সুমির ‘আতরবিবিলেন’

মুক্তির অনুমিত পেল সুমির ‘আতরবিবিলেন’

মুক্তি প্রতীক্ষিত ‘জলরঙ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নির্মাতাদের ভাবনায় চলে এসেছেন তরুণ প্রজন্মের মডেল-অভিনেত্রী ফারজানা সুমি। এই অভিনেত্রী নতুন একটি সুখবর জানালেন। তার অভিনীত ‘আতরবিবিলেন’ চলচ্চিত্র সম্প্রতি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু।

ফারজানা সুমি বলেন, ‘সিনেমার গল্পে আতরবিবি সমাজের একটি স্বাভাবিক মেয়ের মতো বাঁচার স্বপ্ন দেখে। নিজের একটা সুখের জীবন কাটানোর অনেক স্বপ্ন তার। কিন্তু এই সমাজে ভদ্রবেশী কিছু ভয়ংকর স্বার্থলোভীর স্বার্থ উদ্ধারের জন্য বারবার বলি হতে হয় আতরবিবিকে। তার জীবনে নানান ঘাত-প্রতিঘাতের ঘটনা ঘটতে থাকে। পুরো সিনেমাতে ওঠে আসে আতর বিবির সংগ্রামী জীবন। তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনাকে এক সুতোয় বেঁধে নির্মাতা এগিয়ে নিয়েছেন এই সিনেমার কাহিনি। এর পরতে পরতে রয়েছে আতরবিবির সংগ্রামী জীবন।’

নাম ভূমিকায় অভিনয় করার প্রতিক্রিয়া জানতে চাইলে সুমি বলেন, ‘আতরবিবিলেন সিনেমার নাম ভূমিকায় অভিনয় করে অসাধারণ ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। যদিও নির্মাতা লাবু ভাইয়ের কল্পনায় ভাসা আতরবিবি হওয়া খুব সহজ ছিল না। এই চরিত্রের জন্য আমাকে অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। তার পরই ক্যামেরার সামনে আতরবিবি সেজেছি। নির্মাতার চাহিদা অনুযায়ী অভিনয়ের সর্বোচ্চ চেষ্টা করেছি। এই চরিত্রটি ফুটিয়ে তুলতে আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। রোজার মাসে অসম্ভব রকমের পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি। ডাবিংয়ে এসে সিনেমার ফুটেজ দেখে ভালো লাগছে। আমার বিশ্বাস এটি দর্শকের ভালো লাগবে। আর তাদের ভালো লাগলেই আমার এবং সিনেমার পুরো ইউনিটের কষ্ট স্বার্থক হবে বলে মনে করি।’

নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ি, গোয়ালন্দ, ফরিদপুর ইত্যাদি স্থানে আতরবিবিলেন সিনেমাটির শুটিং হয়েছে।

সিনেমাতে ফারজানা সুমির বিপরীতে অভিনয় করেছেন গোলাম মুস্তফা প্রকাশ। এছাড়াও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখ। জানা গেছে, আগামী ঈদ কিংবা ঈদ পরবর্তী কোনো সুবিধাজনক সময়ে সিনেমাটি মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচের আগে নরওয়ে শিবিরে বড় ধাক্কা

এইচএসসি ফরম পূরণের নামে প্রতারণা, গ্রেপ্তার ১

সালমান শাহর মরদেহ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ

সম্পত্তির ভাগ নিয়ে দুই ভাই আলাল দুলালের যুদ্ধ!

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এইচএসসি পরীক্ষার হলে বৈশাখী

রাত নামলেই পাহাড় থেকে নেমে আসে হাতির পাল, আতঙ্কে এলাকাবাসী

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প

পেঁয়াজের দামে ধস, কৃষকদের পক্ষে সরকারের দ্বারস্থ সালথার ইউএনও

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা

১০

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ফল উৎসব ও কর্মশালা অনুষ্ঠিত

১১

ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহানের অনিয়ম-দুর্নীতি তদন্তের নির্দেশ

১২

অন্তর্বর্তী সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচার চায় গণতান্ত্রিক বাম ঐক্য

১৩

পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস ধানমন্ডি’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান

১৪

অতি বিপজ্জনক রূপ ধারণ করে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’

১৫

বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা

১৬

ডিএসসিসির উচ্ছেদ অভিযান, ৮ নার্সারি মালিককে জরিমানা

১৭

বাজার মনিটরিং কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব বাণিজ্য সচিবের

১৮

পাঁচ মাস পর সাগরপথে ইরানের সঙ্গে কাতারের বাণিজ্য শুরু

১৯

চালু হলো দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’

২০
X