বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আগামীতে বয়জ্যেষ্ঠদের আর নির্বাচনে প্রার্থী না হওয়ার অনুরোধ মুন্নার

বক্তব্য দেন আবদুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা
বক্তব্য দেন আবদুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা

এবারের নির্বাচনে বিএনপিতে সিনিয়র যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন আগামীতে তাদের নির্বাচনে প্রার্থী না হওয়ার অনুরোধ জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ সফল করতে বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভায় বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বরিশাল ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের প্রার্থী আবুল হোসেন খানের বক্তব্যের জবাবে মুন্না বলেন, আপনি বলেছেন, আপনি বৃদ্ধ হয়ে গেছেন। আগামীতে নির্বাচন করবেন না। এখানে সবচেয়ে বেশি বয়স শহিদুল আলম তালুকদার (পটুয়াখালী-২ বাউফল আসন), আগামীতে সুযোগ পেলে জিজ্ঞাসা করবেন যে, নির্বাচন করবেন? দেখবেন নির্বাচন করতে চাইবে। আমাকে কেউ জায়গা দিতে চাইবেন না। এটা স্বাস্থ্য তো সত্য কথা, এটা মানতেই হবে কিন্তু। এই এমপি পদের যে সম্মান, আমি অন্য কিছু বলব না, এটা কেউ ছাড়তে চায় না। কিন্তু দয়া করে আপনারা যারা সিনিয়র এবারের পর আর যাবে না, আমি আশা করি।

তারেক রহমানের সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে মুন্না বলেন, বিগত দিনে ভোলা থেকে নদী সাঁতরে মানুষ এসেছে। আওয়ামী লীগের বাঁধা, ফ্যাসিস্টের বাঁধা, পুলিশের পিটুনির পরও কিন্তু মানুষ হেঁটে এসেছে। উত্তর অঞ্চলে ১০ কিলোমিটার, ২০ কিলোমিটার হেঁটে এসেছে। এখন তো সেই ফ্যাসিস্ট নেই। তাই জনসমাবেশে যুবদলের সর্বোচ্চ গণজমায়েতের আহ্বান জানান তিনি।

পাশাপাশি জনসভার মঞ্চের আশপাশে শৃঙ্খলার দায়িত্ব ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুবদলকে দেওয়ার অনুরোধ জানান বরিশাল বিভাগীয় বিএনপির কাছে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য প্রার্থীর সঙ্গে সমন্বয় করে জনসভায় অংশ নিতে বলেন তিনি। এ ক্ষেত্রে বিভাগীয় বিএনপিকে দিকনির্দেশনা দিতে বলেন মোনায়েম মুন্না।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য দেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের প্রার্থী মজিবর রহমান সরোয়ার, বরিশাল-১ আসনের প্রার্থী জহির উদ্দিন স্বপন, বরগুনা-২ আসনের প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রমুখ।

সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু। এ সময় বরিশাল বিভাগের সংসদীয় ২১টি আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিভাগীয়, জেলা ও মহানগরসহ সাংগঠনিক ৮টি জেলা এবং উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনস্টাগ্রামে ছবি উধাও, জাতীয় দলের পর এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১০

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১১

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১২

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৩

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৪

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৫

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৭

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৮

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

২০
X