বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০২:০৪ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাড়পত্র পেয়েছে ‘অন্তরাত্মা’, আসবে ঈদেই

‘অন্তারাত্না’ সিনেমায় শাকিব খান ও কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। ছবি: সংগৃহীত
‘অন্তারাত্না’ সিনেমায় শাকিব খান ও কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘অন্তারাত্না’। সোমবার (২৪ মার্চ) সিনেমাটি সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছে। এখন সিনেমা হল বুকিং আর পোস্টার বানানোর কাজ চলছে। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা ওয়াজেদ আলী সুমন।

তিনি বলেন, ‘আমারা এরই মধ্যে সিনেমাটি মুক্তির সব ধরণের প্রস্ততি নিয়েছি। আজ সন্ধ্যায় টিজার প্রকাশের পরিকল্পনা আছে। এর আগে পোস্টার ছাড়া হবে এবং কালকের মধ্যে গান ও ট্রেলারের ছেড়ে দেওয়া হবে।’

মুক্তির তালিকায় উঠে আশা ‘অন্তরাত্মা’ সিনেমাটি এরই মধ্যে ত্রিশটির বেশি হলে চালানো জন্য আগ্রহ দেখিয়েছে বলেও জানা গেছে।

২০২১ সালে অনেকটা ঢাকঢোল পিটিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং শুরু হয়। মহরতের আগেই সিনেমাটি সে বছর রোজার ঈদে মুক্তির পরিকল্পনায় ছিল বলে নিশ্চিত করেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন। এরপর সিনেমার শুটিং সম্পন্ন করে রবিবার (২৩ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনের জন্য পাঠানো হয়ে। সেখান থেকে ছাড় পত্র পেয়েই এখন ঈদে মুক্তির প্রস্ততি চলছে ‘অন্তরাত্মা’ টিমের।

এদিকে জানা যায়, ঈদে মুক্তির আলোচনায় থাকা শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটি এখনো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে এখনো মুক্তির অনুমতি পায়নি।

‘অন্তরাত্মা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সোহানী হোসেনের মূল গল্পে ফেরারী ফরহাদের চিত্রনাট্যে ‘অন্তরাত্মা’র অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X