বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

শাকিব খানকে ঘিরে অপু-বুবলীর সন্তান ও স্মৃতি নিয়ে প্রতিযোগিতা

শাকিব খানকে ঘিরে অপু-বুবলীর সন্তান ও স্মৃতি নিয়ে প্রতিযোগিতা

ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব খানকে কেন্দ্র করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তার দুই প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। এবার আলোচনার সূত্রপাত হয়েছে সোশ্যাল মিডিয়ায় সন্তানদের সঙ্গে শাকিব খানের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও সেইসঙ্গে সংবেদনশীল ক্যাপশন পোস্টকে ঘিরে।

ঘটনার শুরু মঙ্গলবার দুপুরে, যখন বুবলী তার ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে শাকিব খানের কয়েকটি ঘনিষ্ঠ ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবিগুলোতে দেখা যায়, বাবা শাকিব আদরে জড়িয়ে ধরেছেন ছোট্ট বীরকে, কোথাও বা চুমু খাচ্ছেন, আবার কোথাও বা দুজনে মেতে উঠেছেন খুনসুটিতে। ছবির ক্যাপশনে বুবলী লেখেন : ‘পরিবার―যেখানে জীবন শুরু, ভালোবাসা কখনও শেষ হয় না।’

এই পোস্টটি নেটিজেনদের চোখে পড়ে মুহূর্তেই। তবে ঘটনাটি তখন আরও নাটকীয় হয়ে ওঠে যখন কিছুক্ষণ পর অপু বিশ্বাসও একইরকমভাবে নিজের ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে শাকিবের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেন।

অপুর শেয়ার করা ছবিগুলোতেও দেখা যায়—বাবা-ছেলে গভীর ঘুমে, কাঁধে মাথা রেখে এক গভীর পারিবারিক বন্ধনের ইঙ্গিত। কিন্তু ক্যাপশনটিই যেন বুবলীর পোস্টের একটি পরোক্ষ জবাব : ‘বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেয়ার কিছুই নেই। তাও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে, আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।’ (শেষে ‘ভালোবাসা’ ইমোজি ও ‘পরিবার’ শব্দের উল্লেখ।)

এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই একে দেখছেন বাবা-সন্তানের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে, আবার কেউ কেউ বলছেন, এটি আসলে দুই নায়িকার মধ্যে একধরনের মানসিক প্রতিযোগিতা, যেখানে সামাজিক স্বীকৃতির জন্য চলছে ‘ফ্যামিলি ব্র্যান্ডিং’।

অপু ও বুবলী দুজনেই বিভিন্ন সময়ে শাকিবকে নিজেদের স্বামী বলে দাবি করে এসেছেন, যদিও শাকিব খান একাধিক সাক্ষাৎকারে তাদের ‘প্রাক্তন স্ত্রী’ বলেই উল্লেখ করেছেন এবং ভবিষ্যতে তাদের সঙ্গে সম্পর্কের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন।

তবে দুই সন্তানের প্রতি শাকিবের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠেনি। সুযোগ পেলেই তিনি সন্তানদের সঙ্গে সময় কাটান, আর এবার সেই মুহূর্তগুলোই যেন পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়ার ‘স্মৃতিযুদ্ধের অস্ত্র’-এ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১০

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১১

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১২

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৩

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৪

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৫

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৬

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৭

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৮

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

২০
X