বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

বুবলীর পর এবার অপুর নায়ক সজল

আব্দুন নূর সজল, শবনম বুবলী ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
আব্দুন নূর সজল, শবনম বুবলী ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল এখন পুরোদস্তুর ব্যস্ত বড় পর্দা নিয়ে। সদ্যই চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে শেষ করলেন ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং। আর দম ফেলার ফুরসত নেই, চলতি মাসের মাঝামাঝিতেই শুরু করতে যাচ্ছেন নতুন সিনেমা ‘দুর্বার’-এর কাজ। যেখানে প্রথমবারের মতো তার বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।

বুবলীর সঙ্গে ‘শাপলা শালুক’ ও অভিজ্ঞতা রাশেদা আক্তার লাজুক পরিচালিত ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং হয়েছে শেরপুরের বর্ডার এলাকার একটি গ্রামে। সদ্যই এর শেষ লটের কাজ সম্পন্ন করেছেন সজল। পরিচালক ও সহশিল্পী বুবলীকে নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

সজল বলেন, “পরিচালক অসম্ভব যত্ন নিয়ে সিনেমাটি করেছেন। আর বুবলী ভীষণ সিনসিয়ার। মনেই হয়নি যে আমরা প্রথমবার একসঙ্গে সিনেমা করছি। কাজের প্রতি সে অনেক দায়িত্বশীল, আমাদের বোঝাপড়াটাও খুব ভালো ছিল।”

কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ একটি থ্রিলার ঘরানার সিনেমা। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো অপু বিশ্বাসের বিপরীতে কাজ করতে যাচ্ছেন সজল। শুটিংয়ের আগে ইতোমধ্যেই রিহার্সাল সেরে নিয়েছেন তারা।

সহশিল্পী অপু বিশ্বাস সম্পর্কে সজল বলেন, “অপু বিশ্বাস অনেক সিনেমা করেছেন, তার অভিজ্ঞতা অনেক। তিনি ভীষণ আন্তরিক এবং সহযোগিতাপরায়ণ। সংলাপ ডেলিভারি খুব ভালো বোঝেন, আর তার জানার জায়গাটাও অনেক বড়।” সজল জানান, ‘দুর্বার’ সিনেমায় অনেক চমক আছে, যা দর্শকদের ভালো লাগবে।

সজল জানান, অপু বিশ্বাসের সঙ্গে ‘দুর্বার’-এর শুটিং দিয়েই তার এই বছরের কাজ শেষ হবে। তবে ভক্তদের জন্য সুখবর হলো— আরও তিনটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

ভবিষ্যৎ নিয়ে আশাবাদী অভিনেতা বলেন, “আশা করছি, ২০২৬ সাল হবে সিনেমার বছর। আমার কোনো তাড়াহুড়া নেই। যে চরিত্রে ভিন্নতা আছে, গল্পে নতুনত্ব আছে— সেসব কাজই করতে চাই। দিন শেষে ভালো কাজ নিয়ে থাকতে চাই।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১০

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১১

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১২

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৩

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৪

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৫

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৭

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৮

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৯

রামিসা হত্যা মামলার রায় আজ

২০
X