বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৬:০৫ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

৪০০ আসনের হলে তাণ্ডব’র টিকিট বিক্রি মাত্র ২টি

৪০০ আসনের হলে তাণ্ডব’র টিকিট বিক্রি মাত্র ২টি

লক্ষ্মীপুর আলেকজান্ডার ইউনিয়নে বানী সিনেমা হলের দায়িত্বে রয়েছেন মো.বাসার। সিনেমা হলের সংকটকালীন সময়ে তিনি হলটি ভাড়া নিয়ে চালাচ্ছিলেন। গত ঈদুল ফিতরে শাকিব খানের ‘বরবাদ’ প্রদর্শন করে বেশ লাভের মুখ দেখেছিলেন এই হল ব্যবসায়ী।

ঈদুল আজহায় অনেক আশা নিয়ে উচ্চ রেন্টালে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমা প্রদর্শনের জন্য নেন বাসার। কিন্তু ঈদের দিন থেকেই টিকিট সেল একদমই নেই। ৪০০ সিটের আসনের হলে ঈদের দিন সব শো মিলিয়ে ২৭০ টির মতো টিকিট বিক্রি হয়েছিল। পরদিন থেকেই দর্শক খরায় পড়েছে শাকিব খানের ‘তাণ্ডব’।

শনিবার (১৪ জুন) বেলা ১২ টার শোতে ৪টি টিকিট ৬০০ টাকায় এবং বিকেল ৩ টার শোতে ২টি টিকিট ৩০০ টাকায় বিক্রি হয়েছে। সন্ধ্যার শোতে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো টিকিট বিক্রি হয়নি।

কেন দর্শক নেই জবাবে বাসার কালবেলাকে বলেন, এই সিনেমায় দর্শক মজা পাচ্ছে না। দর্শক সিনেমা দেখে হতাশ। বরবাদে অনেক টাকা লাভ করেছিলাম। এখন সেই লাভের টাকা বাদেও বাড়ি থেকে টাকা দিয়ে ক্ষতিপূরণ করতে হবে। একদম ‘তাণ্ডব’ চালিয়ে অনেক টাকা লোকসান হয়ে গেছে।

তিনি বলেছিলেন, দর্শক সিনেমাটি একদমই পছন্দ করছে না। এই তো খানিক আগে দেখলাম ‘তাণ্ডব’ হলের সামনে বসে মানুষ মোবাইল ফোনে দেখছে। সিনেমা পাইরেসি হওয়ার কারণেও যে কয় টাকার টিকিট বিক্রি করতে পারতাম সেটাও আর হবে না।

আক্ষেপ করে বাসার বলেন, সারা বছর সিনেমা হলে লস দিতে হয়। ঈদের সময় কিছু টাকা আয় হয়। এবার আর সেটাও হলো না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X