রাজু আহমেদ
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

গাড়ির সাইড মিরোর ভাঙার পর বুঝলাম, পা ভেঙে গেছে: নিদ্রা নেহা

নিদ্রা নেহা। ছবি : সংগৃহীত
নিদ্রা নেহা। ছবি : সংগৃহীত

বর্তমান প্রজন্মের অন্যতম প্রতিশ্রুতিশীল ও ব্যস্ত অভিনেত্রী নিদ্রা নেহা। ক্যামেরার সামনে যেমন তিনি আত্মবিশ্বাসী, তেমনি বাস্তব জীবনে এক সাহসী যোদ্ধা। পর্দার বাইরের জীবনটাও যেন তার জন্য এক নিরন্তর সংগ্রাম।

সম্প্রতি একটি দুর্ঘটনায় পা ভেঙেছে তার। তবে সেই ঘটনা নিয়েও নিদ্রা জানালেন একরকম হাস্যরস মিশ্রিত অভিজ্ঞতা। কালবেলার সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ‘বাইকে করে খাবার আনতে যাচ্ছিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিলো। হঠাৎ সামনে থেকে একটা প্রাইভেটকার কোনো ইন্ডিকেটর না দিয়েই ঘুরে পড়ে। ব্রেক কষার সময় পাইনি, ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ি।’

পড়ার পরও নিজেই উঠে দাঁড়ান তিনি। তখনও বুঝে উঠতে পারেননি, ভিতরে এত বড় কিছু ঘটে গেছে। ‘রাগে গা জ্বলে যাচ্ছিলো। গাড়ির কাছে গিয়ে বলি, ইন্ডিকেটর না দিলে এই সাইড মিরোর দিয়ে কী করেন? এরপর হেলমেট খুলে সেটাই দিয়ে ভেঙে দিই মিরোরটা।’

চালক হতবাক হলেও নিদ্রার বক্তব্যে ছিলো স্পষ্ট যুক্তি ‘আপনি গাড়ি চালান ঠিক আছে, কিন্তু রোড সেন্স না থাকলে রাস্তায় নামারই অধিকার নেই।’

তবে রাগের রেশ কাটতেই শরীর জানান দেয় নিজের খবর। পায়ে ব্যথা তীব্র হয়ে ওঠে। ‘একাই কাছের হাসপাতালে যাই। ভর্তি হই। পরে এক্স-রে করে দেখা গেলো, পা ভেঙেছে।’

এ সময় পাশে ছিলেন না তার সঙ্গী প্রান্তর দস্তিদার। নিদ্রা বলেন, ‘তিনি তখন ঢাকার বাইরে। সব কিছু একাই সামলাতে হয়েছে।’

একের পর এক চ্যালেঞ্জ সামলে আবারও নতুন করে জীবনকে প্রস্তুত করছেন নিদ্রা। বাবার চিকিৎসার জন্য দেশের বাইরেও ছোটাছুটি করেছেন। নিজেই সামলেছেন হাসপাতাল, কাগজপত্র, প্রক্রিয়া, সবকিছু। এমন অবস্থায় পা ভাঙা নিঃসন্দেহে ছিলো এক নতুন ধাক্কা। অভিনেত্রী বলেন, ‘এখন সারাদিন শুয়ে থাকতে হচ্ছে। চিকিৎসক বলেছেন, ২০-২৪ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এদিকে কাজ না করতে পারলে নিজেকে পাগল মনে হয়’।

এই লড়াই শুধু শারীরিক নয়, মানসিকও। তবুও নিদ্রা নেহা থেমে যাওয়ার মানুষ নন। তার লড়াইটা আত্মশক্তির, দায়িত্ববোধের। তাই ভক্তদের জন্য আশার খবর—খুব শিগগিরই আবার ফিরে আসছেন তিনি শুটিং ফ্লোরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X