মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতা মোহাম্মদ আইয়ুব খানের উদ্যোগে রাতে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার

যুবদল নেতা মোহাম্মদ আইয়ুব খানের উদ্যোগে রাতে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার করে নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
যুবদল নেতা মোহাম্মদ আইয়ুব খানের উদ্যোগে রাতে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার করে নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন। এ ঐতিহাসিক উপলক্ষে তাকে স্বাগত জানাতে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও আশপাশের সড়কজুড়ে লাখো মানুষের ঢল নামে।

দিনভর বিপুল জনসমাগমের ফলে স্মৃতিসৌধ এলাকা ও আশপাশের সড়কে ময়লা-আবর্জনার সৃষ্টি হয় এবং পরিবেশ কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে দৃষ্টান্তমূলক উদ্যোগ নেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। তার নেতৃত্বে যুবদলের শতাধিক নেতাকর্মী রাতেই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত টানা শ্রম দিয়ে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও আশপাশের সড়ক থেকে সব ধরনের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এর ফলে স্মৃতিসৌধ প্রাঙ্গণ আবারও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে।

এই উদ্যোগে স্থানীয় এলাকাবাসী, পথচারী ও আশপাশের দোকানদারসহ সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সন্তোষ ও প্রশংসার সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে দায়িত্বশীল রাজনৈতিক কর্মকাণ্ডের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

মোহাম্মদ আইয়ুব খান বলেন, আগামীর রাষ্ট্রনায়ক ও আমাদের প্রিয় নেতা তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন, এই খবরে লাখো মানুষ এখানে উপস্থিত হন। দীর্ঘ সময় মানুষের অবস্থানের কারণে যে ময়লা-আবর্জনা তৈরি হয়েছিল, তা পরিষ্কার করা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করেছি। জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও পরিবেশ রক্ষায় যুবদল সব সময় সচেতন থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X