বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রসংসায় ভাসছেন জোভান-পায়েল

জোভান ও পায়েল I ছবি : সংগৃহীত
জোভান ও পায়েল I ছবি : সংগৃহীত

মুক্তির পর যেন ঝড় তুলেছে ইউটিউবে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ৩০ লাখ ভিউ ছুঁয়ে দর্শকের ভালোবাসায় ভাসছে নতুন নাটক ‘কোটিপতি’। বিলাসিতা নয়, বরং কোটিপতি হয়েও সাদামাটা জীবনের দর্শন—এই ব্যতিক্রমী গল্পই জয় করেছে দর্শকের মন। সিএমভির ব্যানারে, মেজবাহ উদ্দিন সুমনের শক্তিশালী চিত্রনাট্যে আর নির্মাতা এস আর মজুমদারের নির্মাণে এই নাটকে প্রধান দুই চরিত্রে ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েলের অভিনয় যোগ করেছে আবেগ আর বাস্তবতার নতুন মাত্রা।

প্রকাশিত নাটকটিতে উঠে এসেছে কোটিপতি হয়েও মধ্যবিত্ত জীবন কাটানো এক অসামান্য পরিবারের গল্প। গত ২৬ ডিসেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার খোরাক জুগিয়েছে।

জোভান ও কেয়ার পাশাপাশি নাটকে অভিনয় করেছেন আজিজুল হাকিম, কিংকর আহসান, নাদের চৌধুরী, মিলি বাশারসহ আরও অনেকে।

নির্মাতা এস আর মজুমদার ‘কোটিপতির এমন সাড়া পেয়ে বেশ উচ্ছ্বসিত।

নাটকটি নিয়ে তিনি বলেন, ‘এটি মূলত সামাজিক তথা পারিবারিক প্রেক্ষাপটের একটি পূর্ণাঙ্গ নাটক। যেখানে ধনী-গরিব, বাবা-মা, স্ত্রী-সন্তান, বন্ধু-সহকর্মী-স্বজনরা মিলে-মিশে একটা হাসি-কান্নার মধ্যবিত্ত জীবনযাপনের চেষ্টা করে। সেই গল্পটি প্রকাশের পর দর্শকরা যেভাবে আমাদের প্রশংসায় ভাসাচ্ছে, সেটি দেখে অভিভূত।’

এদিকে নাটকটি নিয়ে প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘কোটিপতি হওয়া গর্বের হতে পারে, কিন্তু মানুষ হওয়াটাই আসল সম্পদ। জীবন চালানোর জন্য যতটা দরকার, ততটাই যথেষ্ট। আর যেটুকু বাড়তি থাকে, তা মানুষের কল্যাণে দিলেই টাকার সত্যিকারের মূল্য পাওয়া যায়। মূলত এই অমূল্য বার্তাটি আমরা নাটকের মাধ্যমে সমাজে দেওয়ার চেষ্টা করেছি। আর সেটি মানুষ সাদরে গ্রহণ করেছে বলে নিজেদের চেষ্টা সার্থক মনে হচ্ছে। সেজন্য আমি দর্শকদের ধন্যবাদ জানাই।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X