বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে বিয়ে করলেন নোবেল, প্রতিবাদে সরব পারশা মাহজাবীন

মাইনুল আহসান নোবেল ও পারশা মাহজাবীন পূর্ণি। ছবি : সংগৃহীত
মাইনুল আহসান নোবেল ও পারশা মাহজাবীন পূর্ণি। ছবি : সংগৃহীত

ধর্ষণের মামলায় কারাবন্দি থাকা অবস্থায় মামলার বাদী এক কলেজ ছাত্রীর সঙ্গে বিয়ে করলেন আলোচিত ও সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল।

বৃহস্পতিবার (২০ জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন উভয়পক্ষের ঘনিষ্ঠজনরা, যার মধ্যে ছিলেন, নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান ও সাদেক উল্লাহ ভূঁইয়া।

নোবেলের আইনজীবী জসীম উদ্দিন এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইলা মণি জানিয়েছেন, দুপক্ষের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত হয়েছে। দেনমোহর নির্ধারিত হয়েছে ১০ লাখ টাকা।

তবে এই বিয়ে নিয়ে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণি ফেসবুকে এক স্ট্যাটাসে এই বিয়েকে ‘প্রাতিষ্ঠানিক নিষ্ঠুরতার নগ্ন উদাহরণ’ বলে উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে পারশা লেখেন, ‘ধর্ষণের শিকার নারীকে তার ধর্ষকের সঙ্গে বিয়ে করতে বাধ্য করা কখনোই ন্যায়বিচার হতে পারে না! এটি নৈতিকতা ও আইনের সম্পূর্ণ ভগ্নদশার প্রতিচ্ছবি।’

তিনি আরও বলেন, ‘একজন বেঁচে থাকা নারীর সুস্থতা বা পুনরুদ্ধার কখনোই তার নির্যাতকের সঙ্গে তথাকথিত পারস্পরিক সম্মতি’র মাধ্যমে জুড়ে দেওয়া উচিত নয়। এ ধরনের রায় বিচারব্যবস্থার পিতৃতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত চেহারাটাই উন্মোচন করে।’

পারশা মনে করেন, ‘এ ধরনের রায় কেবল একজন নারীকে নয়, সব ধর্ষণ-নির্যাতনের শিকারদের জন্য এক ভয়ঙ্কর বার্তা বহন করে, যেখানে ট্রমা হয়ে ওঠে দর কষাকষির বস্তু।’

উল্লেখ্য, ওই শিক্ষার্থী গত মে মাসে নোবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, নোবেল সাত মাস ধরে তাকে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন। মামলার পরিপ্রেক্ষিতে ২০ মে নোবেল গ্রেপ্তার হন এবং বর্তমানে কারাগারে রয়েছেন।

এই মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ১৯ জুন নির্দেশ দেন বাদী ও আসামির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য। আদালতের নির্দেশ অনুযায়ী পরদিন কারাগারে এই বিয়ে অনুষ্ঠিত হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১০

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১২

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৩

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৪

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৫

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৬

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৭

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৮

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

২০
X