কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এখনো নাহিদের সিদ্ধান্তের ওপরেই আস্থা এনসিপি নেত্রী পারুলের

দিলশানা পারুল। ছবি : সংগৃহীত
দিলশানা পারুল। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপরই আস্থা রাখছেন দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সিরাজগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী দিলশানা পারুল।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান।

নাহিদের দুটি ছবি পোস্ট করে এনসিপির এই নেত্রী বলেন, নাহিদের এই ছবি দুইটা আমার খুব পছন্দের। আরও স্পেসিফিক করে বললে নাহিদের চোখ দুইটা দেখেন। ঠান্ডা তীব্র এবং unapologetic. ছাত্র বয়সে দল ছাড়ার পর গত ২০ বছরে কাউকে আমার নেতা মানি নাই। নাহিদ আমার নেতা। এটা শুধু আবেগ বা হূমজিক্যাল বিষয় না। এইটা জেনে বুঝে আমার রাজনৈতিক সিদ্ধান্ত।

নাহিদের সিদ্ধান্তের ওপর আস্থা আছে জানিয়ে দিলশানা পারুল বলেন, জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল তৈরি করার বিকল্প আমাদের সামনে নাই। বহু ব্যর্থতা আছে, বহু সীমাবদ্ধতা আছে কিন্তু তারপরও এটাও সত্যি এই দলটা দাঁড়িয়ে আছে মাত্র দশ মাসে এই দলটা ইলেকশনে যাওয়ার মত সক্ষমতা অর্জন করেছে। আহ্বায়ক নাহিদের সিদ্ধান্তের ওপর আমার সব ধরনের আস্থা আছে। পার্টি থাকলে পলিটিকস দাঁড়াবে।

সবশেষ তিনি লেখেন, পার্টি না থাকলে পলিটিকস রাখবেন কোথায়? পাত্র না থাকলে আপনি জল ধারণ করবেন কোথায়?

যখন এনসপির প্রভাবশালী কয়েকজন পদত্যাগের ঘোষণা দিলেন তখনই এই নেত্রী নিজের অবস্থানের কথা জানান দিলেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X