শিবলী আহমেদ
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৬ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

দুবাই ও আমেরিকায় অধরার ঘোরাঘুরি, উঠছে নানা প্রশ্ন

চিত্রনায়িকা অধরা খান। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা অধরা খান। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাইরে আছেন ঢাকাই সিনেমার নায়িকা অধরা খান। মাসখানেক ধরে বিদেশের নানা স্থানে ছবি পোস্ট করে যাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। স্বল্পবসনে আবেদনময়ী ওসব ছবিতে বেশিরভাগ সময় একাই দেখা যাচ্ছে অধরাকে। কখনো ঘুরছেন, কখনো খাচ্ছেন রেস্তোরাঁয়।

গত মাসে বেশ কিছুদিন দুবাইয়ে সময় কাটিয়ে অধরা উড়ে গিয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে কয়েক দিন ধরে আছেন তিনি। এখানেই শেষ নয়, শিগগিরই যুক্তরাষ্ট্র থেকে আবার কানাডায় যাবেন এ নায়িকা।

অধরার বিদেশ ঘোরাঘুরি বেশ চোখে লেগেছে ভক্তদের। তাদের মনে জেগেছে নানা প্রশ্ন। এ বিষয়ে কালবেলার সঙ্গে আলাপ হয় নায়িকার। জানতে চাওয়া হয় তার এতদিন বিদেশ থাকার কারণ। সেখানে তার খরচ মেটাচ্ছেন কে? কার কাছে উঠেছেন? নাকি কোনো সুগার ড্যাডির আশ্রয়ে লালিত হচ্ছেন অধরা?

এসব প্রশ্নের উত্তরে অধরা বলেন, ‘সুগার ড্যাডি নেই। আমার বিদেশ ঘোরার কারণ অনেককেই বলেছি; কিন্তু মানুষ শুধু শিরোনাম পড়ে, সংবাদের ভেতরে পড়ে না! আমার বড় বোন থাকেন দুবাই। তাই সেখানে গিয়েছিলাম। এখন যুক্তরাষ্ট্রে আছি পারিবারিক ব্যবসার খাতিরে। চলতি মাসে দ্বিতীয় সপ্তাহে এখান থেকে যাব কানাডা। সেখানে আমার ছোট বোন আছে। সে এ বছরের জুনে উচ্চশিক্ষার জন্য কানাডা গেছে।’

এ বছরে কী কাজ করলেন অধরা? সামনে আর কীইবা করবেন? নাকি বিদেশেই কাটবে পুরো বছর? জবাবে বললেন, ২০২৩ সালের জানুয়ারি মাসে ‘দখিন দুয়ার’ শুটিং দিয়ে কাজ শুরু করি। এরপর কাজ করেছি মাজহার বাবু পরিচালিত ‘ঠোকর’ সিনেমার। তারপর কাজ করলাম অপূর্ব রানা পরিচালিত ‘দি রাইটার’ ছবিতে। এই মুভিগুলো নিয়ে এ বছরের ব্যস্ততা বলা যায়। দখিন দুয়ার ও দি রাইটার হয়তো দ্রুতই রিলিজ হবে। এ বছর এগুলোর শুটিং নিয়েই ব্যস্ততা গেছে। এখন এগুলো ডাবিংয়ের অপেক্ষায় আছে। অল্প কিছু শুটিং বাকি আছে দি রাইটার সিনেমার। নতুন কাজের কথাবার্তা হচ্ছে, দেখি কী হয়।

নায়িকা জানিয়েছেন, অক্টোবরের শেষে কিংবা নভেম্বরে সিনেমার কাজে ফিরতে পারব। অক্টোবর ছাড়া দেশে ফেরা হচ্ছে না।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দশকের ব্যবসায়িক পথচলায় শওকত আলী চৌধুরী

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

বিশ্বকাপের যে অনন্য কীর্তি এখন শুধুই মেসির

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

আর্জেন্টিনার বিজয়ে ওমর সানী-জয়ের ‘চাবুক যুদ্ধ’

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান

যেভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা

জুলাই শহীদদের আত্মত্যাগ মনে করিয়ে দেয় ক্ষমতার মালিক জনগণ: রাষ্ট্রপতি

হারের বেদনার মধ্যেও মেসির বন্দনা, যা বললেন হ্যারি কেন

১০

গভীর সাগরে যেতে জেলেদের নিষেধ

১১

২৬ কার্যদিবসে বাজেট অধিবেশন শেষ, ১০ বিল পাস

১২

ফটিকছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

১৩

৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা

১৪

শৈশব থেকেই এমন এক গোলের স্বপ্ন দেখতাম: লাউতারো মার্তিনেস

১৫

আবহাওয়া অধিদপ্তরের ৫ নষ্ট রাডারের একটি সচল হলো কেবল

১৬

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

১৭

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, বহু নিহতের শঙ্কা

১৮

পাবনার সড়কে ঝরলো ২ প্রাণ, আহত ৪

১৯

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

২০
X