বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

বছরের শুরুতে ‘জোড়া সুখবর’ দিলেন অধরা

অধরা খান। ছবি: সংগৃহীত
অধরা খান। ছবি: সংগৃহীত

ঢালিউডের গ্ল্যামারাস চিত্রনায়িকা অধরা খান দীর্ঘদিন ধরেই দেশ থেকে দূরে, কানাডার টরন্টোতে অবস্থান করছেন। তবে প্রবাসে থাকলেও কাজের মধ্যেই ডুবে আছেন এই অভিনেত্রী। নতুন বছরের শুরুতেই কানাডা থেকে দিলেন ‘জোড়া সুখবর’। জানালেন, আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে মেলে ধরার পাশাপাশি নতুন সিনেমার কাজও চূড়ান্ত করেছেন, যার শুটিং হবে ইউরোপে।

কানাডায় বিজ্ঞাপন ও ‘ফোর্টি এইট আওয়ার্স’ প্রজেক্ট বিদেশের মাটিতে কেবল অবসর যাপন নয়, বরং সেখানকার শোবিজ ইন্ডাস্ট্রির সঙ্গেও নিজেকে যুক্ত করেছেন অধরা। গত বছরের শেষভাগে একটি ওয়াটার পিউরিফায়ারের বিজ্ঞাপনে কাজ করেছেন। নতুন বছরের শুরুতেই অর্থাৎ আগামী ১২ জানুয়ারি থেকে আরও কয়েকটি বিজ্ঞাপনের শুটিং শুরু করবেন তিনি।

তবে সবচেয়ে বড় খবর হলো—অধরা যুক্ত হয়েছেন ‘ফোর্টি এইট আওয়ার্স’ (48 Hours) নামের একটি বিশেষ প্রজেক্টে।

টরন্টো থেকে মুঠোফোনে অধরা বলেন, “এখানে আমি ‘ফোর্টি এইট আওয়ার্স’ নামের একটি চ্যালেঞ্জিং প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছি। এই প্রজেক্টে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনি লেখা থেকে শুরু করে নির্মাণ ও সম্পাদনার পুরো কাজ শেষ করতে হয়। আমি মনে করি, এই অভিজ্ঞতা আমার চলচ্চিত্র ক্যারিয়ারকে আরও শক্তপোক্ত করবে।”

ইউরোপে নতুন সিনেমার শুটিং শুধু আন্তর্জাতিক প্রজেক্ট নয়, দেশীয় চলচ্চিত্রের দর্শকদের জন্যও সুখবর রেখেছেন অধরা। দেশে ফিরেই নতুন তিনটি সিনেমার কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে তার। এর মধ্যে একটি সিনেমা মোটামুটি চূড়ান্ত, যার শুটিং হবে ইউরোপের বিভিন্ন লোকেশনে।

এ বিষয়ে নায়িকা বলেন, ‘তিনটি চলচ্চিত্রের মধ্যে একটির শুটিং ইউরোপে হবে। আমার সহশিল্পী কে হবেন বা সিনেমার বিস্তারিত এখনই বলছি না। তবে বিষয়টি চূড়ান্ত হয়েছে। শিগগিরই দেশে ফিরে আমি কাজে যোগ দেব।’

মুক্তির অপেক্ষায় দুই সিনেমা বর্তমানে অধরা খানের দুটি সিনেমা দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমা দুটি হলো—সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘দখিন দুয়ার’ এবং জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’। দুটিরই ডাবিং ও আনুষঙ্গিক কাজ তিনি দেশ ছাড়ার আগেই শেষ করে গেছেন।

দেশ ছেড়ে প্রবাসে কেন? দীর্ঘদিন দেশের বাইরে থাকা প্রসঙ্গে অধরা বলেন, ‘দেশে যাওয়াটা আমার কাছে কঠিন কিছু না। আমি তো প্রস্তুত হয়েই আছি। কিন্তু ইন্ডাস্ট্রিতে এখন কাজের চাপ কিছুটা কম। তাই মনে হলো, নিজেকে একটু ঝালিয়ে নিই। কানাডায় এসে চলচ্চিত্র সংশ্লিষ্ট কাজেই নিজেকে নিয়োজিত রেখেছি। এখানে যা আশা করেছিলাম, তার চেয়েও ভালো সুযোগ ও কাজ পাচ্ছি।’

নিজেকে আরও দক্ষ অভিনেত্রী হিসেবে গড়ে তুলতেই এই প্রবাস জীবনকে কাজে লাগাচ্ছেন বলে জানান এই চিত্রনায়িকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১০

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

১১

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

১২

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

১৩

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

১৪

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

১৫

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

১৬

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

১৭

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

১৮

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

১৯

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

২০
X