তামজিদ হোসেন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়ল সাইফের ‘গো বিয়ন্ড’

সাইফ সারোয়ার । ছবি : সংগৃহীত
সাইফ সারোয়ার । ছবি : সংগৃহীত

বাংলাদেশি অটোমোটিভ কনটেন্ট নির্মাতা সাইফ সারোয়ার আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়লেন। তার নির্মিত শর্ট ফিল্ম ‘গো বিয়ন্ড’ বিশ্বের মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল মোটর ফিল্ম অ্যাওয়ার্ডস (আইএমএফএ-২০২৫)-এর ‘বেস্ট ইনডিপেন্ডেন্ট ফিল্ম’ বিভাগে মনোনীত হয়েছে। এটিই প্রথম বাংলাদেশি অটোমোটিভ চলচ্চিত্র, যা বৈশ্বিক প্ল্যাটফর্মে জায়গা করে নিল।

‘গো বিয়ন্ড’ চলচ্চিত্রটি আইএমএফএর মোট ২৪২টি মনোনীত চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করেছে। এ তালিকায় রয়েছে হলিউডের আলোচিত প্রজেক্ট যেমন, ‘এফ'ওয়ান’, ‘মিশন ইম্পসিবল – দ্যা ফাইনাল রেকনিং’, ‘ডেন অফ থিভস ২: প্যান্টেরা’, ‘হেডস অফ স্টেটস’, ‘উইকেন্ড ইন তাইপেই’ সহ বহু চলচ্চিত্র।

এর আগে আইএমএফএ-২০২৪-এ ‘মিশন ইম্পসিবল - ডেড রেকনিং’, ‘ফেরারি’ ও অটোমোটিভ শো ‘টপ গিয়ার’ বিভিন্ন বিভাগে বিজয়ী হয়েছিল। আর মার্ভেলের ‘ডেডপুল অ্যান্ড উলভ্যারিয়ান’ মনোনীত হয়েছিল সেরা চলচ্চিত্রের দৌড়ে। নিজের এই অর্জন সম্পর্কে সাইফ সারোয়ার বলেন, একদিন ফর্মুলা–১-এর দুনিয়াকে বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে ক্যামেরায় বন্দি করাই আমার লক্ষ্য। এই মনোনয়ন সেই স্বপ্নের সূচনা।” তিনি আরও বলেন, আমি অনেক ভিডিও করেছি, কিন্তু এমন অ্যাড্রেনালিন-ভরপুর অফ-রোডিং গল্প আগে কখনো বলিনি। এই প্রজেক্ট আমার শেখার সব অভিজ্ঞতাকে একসঙ্গে কাজে লাগানোর সুযোগ দিয়েছে।‘ এদিকে সিনেমাটিক গল্প বলার ধারা ও উচ্চমানের ভিজ্যুয়াল স্টাইলের সমন্বয়ে নির্মিত ‘গো বিয়ন্ড’ একটি মডিফাইড ফোর্ড রেঞ্জার ওয়াইল্ডট্র্যাক গাড়ির অফ-রোড অ্যাডভেঞ্চারের কাহিনি। দীর্ঘ ১২ বছরের কনটেন্ট নির্মাণের অভিজ্ঞতা এবং ৬ বছরের বেশি সময় অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে কাজের ফলেই তার এই স্বীকৃতি এসেছে । এই মনোনয়ন শুধু সাইফ সারোয়ারের ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের নামকে প্রথমবারের মতো বিশ্ব অটোমোটিভ সিনেমার মানচিত্রে তুলে ধরেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X